Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় ৩৪ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার করেছে বিজিবি

কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুর ২টায় কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা রিফিউজি পাড়া মাঠে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবি উপস্থিতি টের পেয়ে এক অজ্ঞাত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে সে স্থানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ৩ কেজি গাঁজা, ১টি মোবাইল ফোন এবং ১টি মোবাইল সিম কার্ড উদ্ধার করা হয়।  

এছাড়াও একই দিন রাত ৯টা ৪০ মিনিটে প্রাগপুর বিওপির চুলকানি ঘাট এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩৪০ পিস অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের টাচ ডিসপ্লে উদ্ধার করা হয়।  

এদিকে বুধবার সকাল ৯টা ৩৫ মিনিটের সময় প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গরুড়া ঘাটপাড়া ঈদগাহ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার এসব মাদক ও চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য ৩৪ লাখ ৩১ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়,সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ মাদক,বিস্ফোরক দ্রব্যসহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া মিরপুরে অভিজান চালিয়ে ৭,৫৫০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট

1

প্রতিহিংসা নয়, নাগরিক অধিকার নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হ

2

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ মামলায় ৪ জনকে দণ্ড, ট্যাপেন্ট

3

কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

4

কুষ্টিয়া সীমান্তে অভিযানে ভারতীয় মাদকসহ চোরাচালান পণ্য উদ্ধা

5

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

6

ওয়েসিস ফিরছে, পুরোনো জাদু ফিরবে কি

7

রঙের বিষে নীল হচ্ছে গড়াই, স্বাস্থ্যঝুঁকিতে শ্রমিকরা

8

ঢাবির শহীদুল্লাহ হলের পাশে মিললো যুবকের মরদেহ

9

ইবি শিক্ষিকা রুনার হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

10

ক্যানসারে আক্রান্ত ছেলের চিকিৎসা কীভাবে করাবেন, জানেন না দিন

11

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

12

কুষ্টিয়ার বিত্তিপাড়ায় হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক

13

বিএনপি নেতার অফিস লক্ষ্য করে গুলি-ককটেল বিস্ফোরণ

14

মামলায় আসামি শিবিরের সাবেক জেলা সভাপতি ও জামায়াত কর্মী

15

ঢাকায় বিএনপির সমাবেশ আজ

16

ভারতকে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

17

পৃথক হত্যা মামলায় আনিসুল, সালমান, দীপু মনি, পলক ও মোজাম্মেলক

18

প্রশ্নপত্র ফাঁস গুজব: মিডিয়াকে ভেরিফাই ছাড়া খবর না ছড়ানোর আহ

19

কুষ্টিয়ায় ট্রাফিক সচেতনতা কার্যক্রম শুরু

20