Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে হাসপাতালে ভর্তি ২৮

কুষ্টিয়া জেলায় হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বাড়ছে। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২১ এপ্রিল) গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে ২৮ জন হামে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ১৫ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত জেলায় মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫১ জনে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় যে ২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, তারা সবাই হামের সন্দেহভাজন রোগী হিসেবে শনাক্ত হয়েছেন।

তবে স্বস্তির বিষয় হলো, একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২২ জন। বর্তমানে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার (২১ এপ্রিল) পর্যন্ত কুষ্টিয়া জেলার হাম পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫১ জনে। ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৩ জন। এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৫৪ জন। আর সন্দেহভাজন রোগীর মৃত্যু হয়েছে ৮ জন।

এর মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ১১ জন, কুমারখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন সন্দেহভাজন রোগী ভর্তি হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে কুষ্টিয়া জেলাতে হামের প্রাদুর্ভাবের প্রকোপ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।

তবে এই পরিস্থিতিতে সারাদেশের ন্যায় কুষ্টিয়ায় গত সোমবার (২০ এপ্রিল) থেকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। এই ক্যাম্পেইন চলবে ১১ মে পর্যন্ত। ৬ মাস থেকে ৫ বছর বয়স পর্যন্ত সকল শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় টিকা প্রদান করা হচ্ছে। জেলায় এই বয়সের মোট শিশুর সংখ্যা ২ লাখ ৩০ হাজার ৯২৬ জন।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এই প্রতিবেদনে জেলার বর্তমান পরিস্থিতি তুলে ধরা হয়েছে। স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তবে সন্দেহভাজন ৮ জনের মৃত্যু হওয়ায় স্থানীয় অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। চিকিৎসকরা শিশুদের দ্রুত টিকা নিশ্চিত করার এবং হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ করে এই অঞ্চলে হামের প্রকোপ বেড়ে যাওয়ার পেছনে টিকাদানে অনীহা বা আবহাওয়া পরিবর্তন একটি বড় কারণ হতে পারে। পরিস্থিতি মোকাবিলায় নিয়মিত পর্যবেক্ষণের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দিচ্ছে প্রশাসন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ

1

কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩

2

কুষ্টিয়ায় পীর শামীম হত্যা, মামলা করতে আগ্রহী নয় পরিবার

3

বিদ্যুৎকর্মীর সাথে ইউএনও’র অসৌজন্যমূলক ব্যবহারের অভিযোগ, বিদ

4

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

5

কুষ্টিয়ায় নৌ পুলিশের ওপর গুলিবর্ষণ: চরমপন্থি দলের সদস্য ঢাকা

6

কবর খুঁড়ে পীর শামিমের দেহাবশেষ নিয়ে টানাটানি, আবারো কবরস্থান

7

জবরদখল ও অনিয়মে বিপর্যস্ত রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়, ব

8

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

9

পৃথক হত্যা মামলায় আনিসুল, সালমান, দীপু মনি, পলক ও মোজাম্মেলক

10

কুষ্টিয়া মিরপুরে অভিযান চালিয়ে ৭,৫০০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট

11

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

12

কুষ্টিয়ায় হামের উপসর্গে শিশুর মৃত্যু, ৪ মাসে প্রাণহানি ১০

13

ইবিতে শিক্ষিকাকে গলা কেটে হত্যার ঘটনায় ৪ জনকে আসামী করে থানা

14

চুরির ছয় টন চালসহ দুই জেলা থেকে গ্রেফতার ৫

15

পর্যটনশিল্পের বিকাশে ট্যুরিস্ট পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখ

16

কুষ্টিয়ার কুমারখালীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

17

প্রশ্নপত্র ফাঁস গুজব: মিডিয়াকে ভেরিফাই ছাড়া খবর না ছড়ানোর আহ

18

১২ ফেব্রুয়ারি ভাগ্য পরিবর্তনের দিন, ৫ আগস্টের মতো ভোটকেন্দ্র

19

কুষ্টিয়া ছেঁউড়িয়ায় একতারা-ডুগডুগির সুরে মুখরিত লালন দোলপূর্

20