Sattokhobor News
প্রকাশ : Nov 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলা: ছাত্রদলের ১০ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা

কুষ্টিয়া,বুধবার ১১ নভেম্বর: 

কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযানে গিয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্যের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ১০ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।এতে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন।

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রকিব উদ্দীন জনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।মামলা নম্বর-২০ তারিখ ১১/১১/২৬।

আসামিরা হলেন-কুষ্টিয়া শহর ছাত্রদল নেতা সংগ্রাম (২৬),ছাত্রদল নেতা সামিউল হক রাফি (২৩), হৃদয় (২৪), জীবন (২৬), সুমন (২৪), তানভীর (২৫), কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক আহবায়ক কাদের (২৪), ছাত্রদল নেতা আপন (২৪), আকাশ শাহরিয়ার জয় (২৩) ও কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শিমুল (২২)।

এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসের ২ নম্বর গেটের পাশে মাদক কেনাবেচার খবর পেয়ে ডিবি পুলিশ অভিযান পরিচালনার উদ্যোগ নেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করার চেষ্টা করা হয়।

এজাহারে আরও বলা হয়, এসময় অভিযুক্তরা অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে সঙ্গে নিয়ে পুলিশের সদস্যদের ঘিরে ধরে। তাঁরা পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, মারধর এবং সরকারি কাজে বাধা সৃষ্টি করেন। একপর্যায়ে পুলিশের অস্ত্র ও গুলি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগও করা হয়েছে। পাশাপাশি পুলিশ সদস্যদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়ার কথা উল্লেখ রয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে আহত পুলিশ সদস্যদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(১)(ক) ধারায় অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, ডিবি পুলিশের ওপর হামলার ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে তিন শিশুর মৃত্যু, নতুন ভর্

1

মাদক-চোরাচালানের করিডোর যেন দৌলতপুর, ৯ মাসে জব্দ ৩৫ কোটি টাক

2

কুষ্টিয়ায় ফকির লালন সাঁইয়ের দানবাক্সে মিলল ৮ লাখ টাকা

3

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

4

ব্যবসায়ীর কাছে লাখ টাকার ‘ল্যাপটপ আবদার’ করে প্রত্যাহার ওসি

5

ওয়েসিস ফিরছে, পুরোনো জাদু ফিরবে কি

6

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

7

বাড়ল রুপার দাম, ভরিতে কত?

8

এক বোন স্বাক্ষর না দিয়ে ব্ল্যাকমেল করছে

9

কুষ্টিয়ায় এলজিইডির নারী কর্মী নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ

10

জামিননামা ছাড়াই হত্যা মামলার আসামি ৩ ভাইয়ের মুক্তি

11

গড়াই নদে গোসলে নেমে ২ এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

12

কুষ্টিয়ার দৌলতপুরে মায়ের জন্য সুতা কিনতে গিয়ে প্রাণ গেল ত

13

মেয়র পদে লড়তে চাকরি ছাড়লেন পৌরসভার স্টোরকিপার

14

নাটোরে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ ও এমপি শফিকুলের আগ্নেয়াস্ত্

15

হোয়াটসঅ্যাপে মেটা এআই চ্যাটবটের কণ্ঠস্বর পরিবর্তন করে কথা বল

16

একজন মুক্তিযোদ্ধাকে ভাড়া করে নিজেদের স্বাধীনতার পক্ষে দেখাতে

17

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী

18

ইবি শিক্ষিকা রুনার হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

19

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কুষ্টিয়া জেলা শাখার নতুন কমিট

20