Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ায় দুর্বৃত্তের এলোপাতাড়ি  ছুরিকাঘাতে সাগর (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার চৌড়হাঁস এলাকার কোল্ড স্টোরের পাশে এ ঘটনা ঘটে। 

নিহত সাগর চৌড়হাঁস ফুড গোডাউন এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সাগরকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত সাগরের খালাতো ভাই তৌফিক ইসলাম জানান, ঘটনার কিছুক্ষণ আগে বেলা ১১টার দিকে পশ্চিম চিনিকল রোড এলাকার প্রবাল, ভিকি, বিজয় আমাকে মারধর করে। মারধরের সময় তারা আমাকে হুমকি দিয়ে বলে, 'তোর ভাইকে ডেকে নিয়ে আয়। ' এরপর আমি আমার ভাই সাগরকে খুঁজতে বের হই।

এর কিছুক্ষণ পরেই ফোন আসে সাগরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

হত্যার সঠিক কারণ জানা না গেলেও স্থানীয়রা বলছেন মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা কোল্ড স্টোরের পাশে সাগরকে পড়ে থাকতে দেখেন। তখন তারা মোটরসাইকেলে করে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে বলে জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ওসি মো.কবির হোসেন মাতুব্বার।  

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, এলোপাতাড়ি ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় সাগর নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরে বিভিন্ন স্থানে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। 

 

হত্যার বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ওসি মো. কবির হোসেন মাতুব্বার বলেন, এখনো বিস্তারিত জানা যায়নি, আমরা ঘটনাস্থলে আছি বিস্তারিত জানার চেষ্টা করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্কে একসঙ্গে বিষপান, হাসপাতালে ভর্তি পর/কীয়া প্রেমিক যুগল

1

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে সরকারী ব্যাংকের সিল ব্যবহার

2

১২ ঘণ্টারও কম সময়ে ফের স্বর্ণের দামে বড় লাফ

3

এডিডিতে আক্রান্ত আলিয়া

4

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

5

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

6

টঙ্গীতে বাবা ও ছেলের হাত-পায়ের রগ কেটে হত্যা

7

আল হিলালে গেলেন বেনজেমা, প্রতিবাদে ম্যাচ বয়কট করলেন রোনালদো

8

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

9

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

10

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

11

কুষ্টিয়ায় তালাক না দিয়েই এক ছেলেকে দ্বিতীয় বিয়ে করে প্

12

হোয়াটসঅ্যাপে মেটা এআই চ্যাটবটের কণ্ঠস্বর পরিবর্তন করে কথা বল

13

প্রশ্নপত্র ফাঁস গুজব: মিডিয়াকে ভেরিফাই ছাড়া খবর না ছড়ানোর আহ

14

তৈরি পোশাকশিল্পে বিপদ সংকেত

15

রামেকে ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে তিন শিশুর মৃত্যু, নতুন ভর্

16

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

17

লাখে ৫ হাজার, দলিলপ্রতি ২ ৩ হাজার! মিরপুর রেজিস্ট্রি অফিসে ট

18

কুষ্টিয়ায় সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত, ভারতে ফিরিয়ে নিল

19

কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার মাদ

20