Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় তালাক না দিয়েই এক ছেলেকে দ্বিতীয় বিয়ে করে প্রবাসীর ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় তালাক না দিয়েই এক ছেলেকে দ্বিতীয় বিয়ে  করে প্রবাসীর ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

সত্য খবর , কুষ্টিয়া, ২৩ মে ২০২৬।। স্বামী প্রবাসে থাকার সুযোগে তাকে তালাক না দিয়েই কুষ্টিয়ার দৌলতপুরের এক ছেলেকে  বিয়ে এবং প্রায় ৩৭ লাখ টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে ঝিনাইদহের এক নারীর বিরুদ্ধে। 

এই ঘটনায় ভুক্তভোগী কুয়েত প্রবাসী স্বামী বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে একটি মামলা দায়ের করেছেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।

মামলার বিবরণ ও নথিসূত্রে জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার পার্কপাড়ার আবুবক্কর খাঁর ছেলে কুয়েত প্রবাসী শাহিন খান লিটুর সাথে শহরের আরাপপুরের মৃত আব্দুস সবুর খানের মেয়ে নাহিদা সুলতানার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 

এরই ধারাবাহিকতায় ২০২২ সালের ৯ সেপ্টেম্বর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। 

বিয়ের পর থেকেই স্ত্রীর উচ্চাভিলাষী চাহিদা পূরণ, পড়াশোনার খরচ, বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ যাবতীয় ভরণপোষণ দিয়ে আসছিলেন লিটু।

ভুক্তভোগী লিটুর অভিযোগ, তার এই সরলতার সুযোগ নিয়ে নাহিদা সুলতানা চরম প্রতারণার আশ্রয় নেন। 

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর নাহিদা সুলতানা তার স্বামী শাহিন খান লিটুকে তালাক প্রদান করলেও সেই নোটিশ দীর্ঘকাল গোপন রাখেন এবং ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি তা প্রেরণ করেন। 

অভিযোগ রয়েছে, তালাক প্রদান এবং নোটিশ প্রাপ্তির এই মধ্যবর্তী সময়েও কৌশলে প্রবাসী স্বামীর কাছ থেকে আরও কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেন নাহিদা। সব মিলিয়ে আনুমানিক ৩৫ থেকে ৩৭ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করেন বাদী।

আইনগত জটিলতা আরও ঘনীভূত হয় যখন দেখা যায়, ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি আগের তালাকটি চূড়ান্তভাবে কার্যকর হওয়ার আগেই নাহিদা সুলতানা কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ইসলামপুর গ্রামের মোঃ জাকারিয়া সরকারের সাথে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন—যা দেশের প্রচলিত আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। 

এই ঘটনায় ঝিনাইদহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করা হয় (মামলা নম্বর: ৩৬৬/২৫)।

বাদী শাহিন খান লিটু বলেন,  আমি বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে, হাড়ভাঙা পরিশ্রম করে টাকা উপার্জন করেছি। বিশ্বাস করে সব টাকা স্ত্রীর কাছে রেখেছিলাম। কিন্তু আমার সেই বিশ্বাসের সুযোগ নিয়ে সে আমার সংসার তচনচ করে দিয়েছে, আমার জীবনের সর্বস্ব কেড়ে নিয়েছে। আমি বিজ্ঞ আদালতের কাছে এই প্রতারণার সঠিক বিচার চাই।"

বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট কে এম ফুরকান আলী জানান,  আমরা আসামির বিরুদ্ধে সমস্ত তথ্য ও সাক্ষ্য-প্রমাণ আদালতের কাছে যথার্থভাবে উপস্থাপন করেছি। আইন লঙ্ঘন করে তালাক কার্যকর হওয়ার আগেই দ্বিতীয় বিয়ে এবং অর্থ আত্মসাতের বিষয়টি স্পষ্ট। আমরা আশা করছি, বিজ্ঞ আদালত আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন।"

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে আসামি পক্ষের আইনজীবী এ্যাডভোকেট বদিউজ্জামান বদি বলেন:প্রবাসে যাওয়ার পর থেকেই মামলার বাদী শাহিন খান লিটু তার স্ত্রী নাহিদা সুলতানার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। 

এক পর্যায়ে বাধ্য হয়েই নাহিদা সুলতানা সম্পূর্ণ বৈধ পন্থায় তালাক প্রদান করেন এবং আইন মেনেই অন্যত্র বিবাহবন্ধনে আবদ্ধ হন। আমরা আমাদের পক্ষের সকল তথ্য-প্রমাণ আদালতে দাখিল করেছি এবং ন্যায়বিচার পাবো বলে আশাবাদী।"

তালাক কার্যকর হওয়ার পূর্বেই দ্বিতীয় বিয়ে এবং প্রবাসীর বিপুল অর্থ আত্মসাতের এই ঘটনাটি নিয়ে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে মামলাটি ঝিনাইদহ আদালতে বিচারাধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

1

কুষ্টিয়ায় যাত্রীদের কাছে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ায় গ্রীন এক্স

2

নিয়মিত ও মোবাইল কোর্ট মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

3

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

4

পৃথক হত্যা মামলায় আনিসুল, সালমান, দীপু মনি, পলক ও মোজাম্মেলক

5

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

6

হাম ও হামের উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু

7

কুষ্টিয়া মিরপুরে অভিজান চালিয়ে ৭,৫৫০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট

8

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

9

সুন্দরবনে প্রবেশের অনুমতিপত্র নবায়নে রাজস্বের চেয়ে ৪০ গুণ ঘু

10

হার্ভার্ডের বিরুদ্ধে ১ বিলিয়ন ডলারের বিশাল ক্ষতিপূরণ মামলা ক

11

লংমার্চ অযথা জনগণের ভোগান্তি সৃষ্টি করবে: কুষ্টিয়ায় প্রতিমন্

12

ইবিতে শিক্ষিকাকে গলা কেটে হত্যার ঘটনায় ৪ জনকে আসামী করে থানা

13

কুষ্টিয়ায় সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত, ভারতে ফিরিয়ে নিল

14

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু

15

কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

16

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে জোর করে পদত্যাগের অভিযোগে নত

17

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

18

৬ ঘণ্টারও কম সময়ে ফের স্বর্ণের দামে বড় লাফ

19

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

20