Sattokhobor News
প্রকাশ : Oct 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় নদীপথের দখল নিয়ে বন্দুকযুদ্ধ, আতঙ্কে জেলে-স্থানীয়রা

কুষ্টিয়ায় পদ্মা নদী পথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় কাকন ও কালু বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, সংঘর্ষে শতাধিক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। এ ঘটনায় নদীতে থাকা জেলে ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ২টার দিকে পদ্মা-গড়াইয়ের মোহনা ও পাবনার ঈশ্বরদীর ডিগ্রির চর এলাকায় শুরু হওয়া এ গোলাগুলি চলে থেমে থেমে কয়েক ঘণ্টা।

স্থানীয় সূত্র জানায়, কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর মহানগর ট্যাকসংলগ্ন পদ্মা নদীর অন্য পাড়ে ডিগ্রির চর এলাকায় স্পিডবোট ও নৌকা নিয়ে অবস্থান নেয় কাকন বাহিনীর সদস্যরা। অন্যদিকে, পাবনার ঈশ্বরদীর ডিগ্রির চরের কলাবাগান এলাকায় অবস্থান নেয় কালু বাহিনী। পরে দুইপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হলে নদী এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এদিকে, গোলাগুলির ঘটনায় নদীতে মাছ ধরতে যাওয়া জেলে ও স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। তবে সংশ্লিষ্ট বাহিনীর ভয়ে অনেকে প্রকাশ্যে কথা বলতে চাননি।

তবে স্থানীয় নৌকার মাঝি নয়ন জানান, কাকন বাহিনীর সদস্যরা প্রথমে একটি ট্রলারে করে এসে গোলাগুলি শুরু করে। পরে বিকেল ৪টার দিকে আরও দুটি নৌকা এসে তাদের সঙ্গে যোগ দেয়। দুপুর ২টা থেকে কিছুক্ষণ পরপর গুলির শব্দ শোনা যায়। সন্ধ্যা পর্যন্ত শতাধিক গুলির শব্দ শুনেছেন বলে তিনি দাবি করেন।

আরেক প্রত্যক্ষদর্শী সবুজ বলেন, থেমে থেমে গুলির শব্দ পাওয়া গেছে। কাকন বাহিনীর সদস্যদের গোলাগুলির কারণে আমরা আতঙ্কে আছি।

ঘটনাস্থলের কাছাকাছি মহানগর ট্যাকে নৌ-পুলিশ অবস্থান করলেও নদীর অন্য পাড়ে ডিগ্রির চর এলাকায় গোলাগুলি চলতে দেখা যায় বলে স্থানীয়রা জানান।

নৌ-পুলিশের এসআই শফিউদ্দিন বলেন, কারা গুলি করছে, তা জানতে পুলিশের গোয়েন্দা দল কাজ করছে। কাউকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।

রাজশাহী নৌ-পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, আমরা শুনেছি গোলাগুলির ঘটনা ঘটেছে। লোকজন পাঠিয়েছি, সঙ্গে ঈশ্বরদী থানার টিম রয়েছে। তবে ঘটনা ঘটেছে, দ্যাট ইজ ট্রু।

তিনি আরও বলেন, দুপক্ষের গোলাগুলির সময় কলাবাগান পর্যন্ত নৌ পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা অবস্থান নিয়েছিলেন। তারা নতুন করে কোনো গোলাগুলির শব্দ পাননি।

তবে সন্ধ্যার পর দুই বাহিনীর সদস্যরা ঠিক কোথায় অবস্থান করছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। গোলাগুলির ঘটনায় হতাহত কিংবা কাউকে অপহরণের তথ্যও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে বাকপ্রতিবন্ধী তরুণী নিহত

1

শেষ আটের টিকিট কেটেই ভারতকে পাকিস্তানের হুংকার

2

বারহাট্টা উপজেলার সাবেক চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

3

মাদক সেবন-বিক্রির দায়ে দৌলতপুরে ৪ জনের কারাদণ্ড

4

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

5

সিলেট-কুমিল্লা মহাসড়কে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

6

কুষ্টিয়ায় ডিবি পুলিশের ওপর হামলা, ১৫ জনের নামে মামলা

7

শামীম মোল্লা হত্যা মামলার এজাহারে আসামিদের ক্রম বদল, তদন্তে

8

আইওএস ১৮ আনল অ্যাপল, নতুন যেসব সুবিধা পাওয়া যাবে

9

আইফোনে এল আরসিএসে বার্তা আদান-প্রদানের সুবিধা

10

কুষ্টিয়া ছেঁউড়িয়ায় একতারা-ডুগডুগির সুরে মুখরিত লালন দোলপূর্

11

কুষ্টিয়ায় ভ্যানের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

12

বিভক্তি আর চলতে দেওয়া যায় না: জামায়াতের আমির

13

কুষ্টিয়ার দৌলতপুরে মায়ের জন্য সুতা কিনতে গিয়ে প্রাণ গেল ত

14

লালন মেলাকে ঘিরে গাঁজা চোরাচালানের শঙ্কা

15

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার নামে চলছে ডাকাতি

16

খালেদা জিয়া আপসহীন রাজনীতির অনন্য দৃষ্টান্ত

17

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

18

তাসনিম জারার নির্বাচনি ইশতেহার ঘোষণা

19

কুষ্টিয়ায় টিটিসি’র শিক্ষক আমির হামজার বিরুদ্ধে ছাত্রীকে হুমক

20