Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুমারখালীতে শ্রমিক দল নেতার এক্সক্যাভেটরে আগুন, বালু ব্যবসায়ী গ্রেফতার

কুষ্টিয়ার কুমারখালীতে এক শ্রমিক দল নেতার এক্সক্যাভেটরে (খননযন্ত্র) আগুন দেওয়ার মামলার প্রধান আসামি শরিফুল খানকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।  মঙ্গলবার রাতে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয় আজ বুধবার দুপুরে তাকে আদালতের কাছে সোপর্দ করা হয়।  

গ্রেফতারকৃত শরিফুল খান ওই গ্রামের রিয়াজ খানের ছেলে ও বালু ব্যবসায়ী। 

এর আগে, গত রবিবার গভীর রাতে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর মহেন্দ্রপুর পশ্চিমপাড়া জামে মসজিদ এলাকায় খননযন্ত্রে আগুন লাগানোর ঘটনা ঘটে।

এতে ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী মণ্ডলের (৪৯) প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়।  

এ বিষয়ে তিনি সোমবার দুপুরে কুমারখালী থানায় দুইজনকে আসামি করে লিখিত অভিযোগ দেন এবং মঙ্গলবার রাতে থানায় মামলা নথিভুক্ত হয়। এরপর গভীর রাতে মামলার প্রধান আসামি শরিফুলকে গ্রেফতার করে পুলিশ। মামলার আরেক আসামি মাসুদ শেখ (৩০) পলাতক রয়েছেন।

তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। 

শ্রমিকদল নেতা আইয়ুব আলী জানান, গত রবিবার চর মহেন্দ্রপুর চরে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট। শরিফুল ও মাসুদের ধারণা প্রশাসনের কাছে তিনিই (আইয়ুব) তথ্য দিয়েছেন। সেই সন্দেহ থেকে গভীর রাতে শরিফুল, মাসুদ ও তাদের লোকজন এক্সক্যাভেটরে আগুন লাগিয়ে দেন। 

 

তিনি আরও জানান, আগুনে মেশিনের প্রায় সাড়ে তিন লাখ টাকার যন্ত্রাংশের ক্ষতি হয়েছে। বিচারের আশায় থানায় মামলা করেছেন। যন্ত্রটি তার রুটিরুজির ব্যাপার। তাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি। 

অভিযুক্ত শরিফুল পুলিশ হেফাজতে এবং মাসুদ পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। 

কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম জানান, এক্সক্যাভেটর পোড়ানোর ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামিকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার অধিকতর তদন্ত চলছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

1

ঘরে ফিরলেন সোহেল, ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘো

2

‘উচ্চ সতর্কতায়’ রয়েছে ইরানি বাহিনী: সেনাপ্রধান

3

ঢাবির শহীদুল্লাহ হলের পাশে মিললো যুবকের মরদেহ

4

রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

5

বোরকা পরে চুরির অভিযোগ, ধরে ফেলে যুবককে রাতভর নির্যাতন

6

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

7

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম ৫ দিনের রিমান্ডে

8

কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার মাদ

9

হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

10

৪ লাখ নিবন্ধনের মাইলফলক অর্জন করলো ‘গ্রামীণফোন একাডেমি

11

কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ বিদেশি চকলেট বাজি উদ্ধার

12

জাহাঙ্গীরনগরে শামীম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন শিক্ষার

13

নর্থ সাউথ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য হলেন আবদুর রব খা

14

দিনাজপুরে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৮৪ জনের নাম

15

অনলাইনে লিখে মাসে ২ লাখ টাকা আয় করেন কলেজশিক্ষক মোস্তাফিজুর

16

কুষ্টিয়া মিরপুরে অভিযান চালিয়ে ৭,৫০০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট

17

কুষ্টিয়ায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ঠিকাদার নিহত

18

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

19

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

20