Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

গড়াই নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ, ১৯ ঘণ্টা পর একজনের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মধ্যে তাইবা (৭) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ অপর শিশুকে উদ্ধারে নদীতে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ডুবুরি দল। রবিবার সকাল ৯টায় উপজেলার ওসমানপুর খেয়াঘাট এলাকা থেকে নিখোঁজের প্রায় ১৯ ঘণ্টা পর ওই শিশুর মরদেহটি উদ্ধার করা হয়।  

নিহত তাইবা একই এলাকার ফারুকের মেয়ে।

এঘটনায় এখনো নদীতে নিখোঁজ রয়েছে সুরাইয়া (৮) নামে আরেক শিশু। নিহত তাইবা ও নিখোঁজ সুরাইয়া তারা দুজনই ওসমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে ওসমানপুর খেয়াঘাট এলাকায় চার শিশু নদীতে গোসলে নেমে সাঁতার কেটে মাঝনদীতে জেগে ওঠা চরের দিকে যাওয়ার সময় স্রোতে পড়ে যায়।  

এ সময় খেয়াঘাটে থাকা নৌকার মাঝিরা সামিয়া ও সুমাইয়া নামে দুই শিশুকে জীবিত উদ্ধার করলেও তাইবা ও সুরাইয়া পানিতে ডুবে নিখোঁজ হয়।

রবিবার সকাল ৯টায় নিহত তাইবার মরদেহ উদ্ধার করা হলেও এখনো নদীতে নিখোঁজ রয়েছে একই এলাকার সোহেলের মেয়ে সুরাইয়া।  

এদিকে নিখোঁজ শিশুর সন্ধানে নদীর তীরে ভিড় করছেন স্বজন ও এলাকাবাসী।  কান্নায় ভেঙে পড়ছেন নিহতের স্বজন ও নিখোঁজের পরিবারের সদস্যরা।  

খোকসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট কর্মকর্তা রওশন আলী জানান, নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

অন্য শিশুকে উদ্ধারে ডুবুরি দল ও স্থানীয় জেলেরা নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাবাডিতে হেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে স্কুলছাত্র আহত

1

জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাঁসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

2

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

3

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

4

কুষ্টিয়ার খোকসায় খাল খনন প্রকল্পে হামলা, বেঁধে রেখে দুই এক্স

5

বদলে যাওয়া ক্যাম্পাস

6

ইবিতে শিক্ষিকাকে গলা কেটে হত্যার ঘটনায় ৪ জনকে আসামী করে থানা

7

বন্ধ হওয়া সেতুর টোল চালু করতে গিয়ে ছাত্র-জনতার বিক্ষোভের মুখ

8

কুমারখালীতে শ্রমিক দল নেতার এক্সক্যাভেটরে আগুন, বালু ব্যবসায়

9

৬ ঘণ্টারও কম সময়ে ফের স্বর্ণের দামে বড় লাফ

10

তারেক রহমানের উপহার পাওয়া সেই গফুর মল্লিকের বাড়িতে হামলা

11

তাসনিম জারার নির্বাচনি ইশতেহার ঘোষণা

12

নাটোরে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ ও এমপি শফিকুলের আগ্নেয়াস্ত্

13

কুষ্টিয়ায় সাপের উপদ্রব, এক শিশুর মৃত্যু

14

খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার

15

সোমবার থেকে শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, ছেঁউড়িয়ায় বাড়ছে ভক্তদ

16

উল্লাপাড়ায় জাসদের ৩শ নেতাকর্মীর জামায়াতে যোগদান

17

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮২৯

18

রাজস্ব কর্মকর্তাদের ওপর হামলা-গাড়ি ভাঙচুরের মামলার গ্রেফতার

19

কুষ্টিয়ায় ৩২ ঘন্টা পর পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

20