Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইবিতে শিক্ষিকাকে গলা কেটে হত্যার ঘটনায় ৪ জনকে আসামী করে থানায় অভিযোগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নিজ অফিসে গলা কেটে হত্যার ঘটনায় ৪ জনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ মার্চ) সকালে ঘাতক কর্মচারী ফজলুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যান বিভাগের সাবেক সহকারী রেজিষ্টার বিশ্বজিৎ কুমার বিশ্বাস,সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার, এবং সহকারী অধ্যাপক মোঃ হাবিবুর রহমানের নামে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় অভিযোগ দায়ের করেন নিহতের স্বামী মোঃ ইমতিয়াজ সুলতান।

বিষয়টি নিশ্চিত করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ রানা জানান,”আজ সকালে নিহত আসমা সাদিয়া রুনার স্বামী মোঃ ইমতিয়াজ সুলতান ৪ জনকে আসামী করে একটি অভিযোগ জমা দিয়েছেন। মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।”

এদিকে,আজ সকাল ১০টার দিকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে নিহত আসমা সাদিয়া রুনার ময়না তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এসময় এই ন্যাক্কার জনক হত্যাকান্ডের কঠোর বিচার চেয়েছেন নিহতের সহকর্মী ও স্বজনরা। আজ বৃহস্পতিবার বাদ যোহর কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে কুষ্টিয়া পৌর গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

নিহত আসমা সাদিয়া রুনা কুষ্টিয়া সরকারী কলেজ মোড়ে বসবাস করতেন। তিনি তিন মেয়ে ও এক ছেলে সন্তানের জননী। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়টির সমাজ কল্যাণ বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।

এরআগে,গতকাল বুধবার (০৪ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে ক্যাম্পের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগে নিজ অফিস কক্ষে সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নিজ অফিসে গলা কেটে হত্যা করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমান। পরে তিনি নিজেও ঐ কক্ষেই নিজ গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ফজলুর বর্তমানে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ও নিহতের পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তবে কেন এমন হত্যাকাণ্ডের ঘটনা তার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চালাচ্ছে প্রশাসন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সরবরাহ নিয়ে দুঃসংবাদ দিলো তিতাস

1

ভ্যান চালিয়ে পাঁচ সদস্যের সংসার চালাচ্ছেন ১০ বছরের জুনায়েদ

2

কামরুলের হাসপাতালে চাঁদাবাজির মামলায় চার আসামি ৪ দিনের রিমান

3

কুষ্টিয়ায় মজুরি বাড়ানোর দাবিতে বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ

4

আল হিলালে গেলেন বেনজেমা, প্রতিবাদে ম্যাচ বয়কট করলেন রোনালদো

5

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য

6

শৈলকুপায় রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় ট্রাকচালক নিহত

7

কাবাডিতে হেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে স্কুলছাত্র আহত

8

অবৈধ বিড়ি কারাখানায় অভিযান, হামলার শিকার রাজস্ব কর্মকর্তারা

9

কুষ্টিয়ায় বোমাসহ চোরাকারবারি আটক, মালামাল উদ্ধার

10

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে বাকপ্রতিবন্ধী তরুণী নিহত

11

নাটোরে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ ও এমপি শফিকুলের আগ্নেয়াস্ত্

12

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

13

মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের কমিটি গঠন

14

কুষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

15

কুষ্টিয়া সীমান্তে সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালান

16

কুষ্টিয়া সীমান্তে অভিযানে ভারতীয় মাদকসহ চোরাচালান পণ্য উদ্ধা

17

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

18

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

19

বর্ণাঢ্য আয়োজনে ময়মনসিংহে যুগান্তরের বর্ষপূর্তি উদযাপন

20