Sattokhobor News
প্রকাশ : Sep 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় ১৪ লাখ টাকার ভারতীয় মাদক ও মালামাল উদ্ধার

কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে ১৪ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল রবিবার ও আজ সোমবার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর এলাকার পশ্চিম ধর্মদাহ, রামকৃষ্ণপুর ও প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।   

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার রাত সাড়ে ৭টার দিকে পশ্চিম ধর্মদাহ মাঠ এলাকায় একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ ও ২ হাজার ৮৮০ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে সোমবার ভোর ৫টার দিকে প্রাগপুর বিওপির গরুরা কবরস্থান এলাকায় বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১ হাজার ১২০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়। যেগুলোর দাম প্রায় ৬১ হাজার ৬০০ টাকা।

উদ্ধার করা মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল বিধি অনুযায়ী পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালানমুক্ত পরিবেশ গড়ে তুলতে বিজিবির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ লাখ নিবন্ধনের মাইলফলক অর্জন করলো ‘গ্রামীণফোন একাডেমি

1

কুষ্টিয়ায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ঠিকাদার নিহত

2

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

3

কুমারখালীতে যুবককে কুপিয়ে জখম

4

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

5

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

6

কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

7

কুষ্টিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

8

গোয়ালঘরে জ্বালানো মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড, গবাদিপশুসহ পুড়ে

9

কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ

10

হোয়াটসঅ্যাপে মেটা এআই চ্যাটবটের কণ্ঠস্বর পরিবর্তন করে কথা বল

11

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

12

কুষ্টিয়া সীমান্তে সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালান

13

অবৈধ বিড়ি কারাখানায় অভিযান, হামলার শিকার রাজস্ব কর্মকর্তারা

14

জামায়াত নেতাকে কুপিয়ে জখম

15

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

16

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

17

ব্যবসায়ীর কাছে লাখ টাকার ‘ল্যাপটপ আবদার’ করে প্রত্যাহার ওসি

18

কুষ্টিয়ায় পীর শামীম হত্যা, মামলা করতে আগ্রহী নয় পরিবার

19

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

20