Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

কুষ্টিয়ায় বেড়েই চলেছে হামের সংক্রমণ। এ নিয়েছে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে।  কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী ইব্রাহিম ও আফরান এবং পাঁচ মাস বয়সী আইজা নামের তিন শিশুর মৃত্যু হয়েছে। 

জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু ইব্রাহিমের মৃত্যু হয়।

সে দৌলতপুর উপজেলার চঞ্চল হোসেনের ছেলে।  

অন্যদিকে,রাত ১২টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু আইজার মৃত্যু হয়। সে কুষ্টিয়া শহরের রেনউক মোড় এলাকার মমিনের মেয়ে। 

এর আগে, ভোর ৬টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী আফরানের মৃত্যু হয়।

সে কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া গ্রামের আল আমিনের ছেলে। 

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ ব্যাপারে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, জেলায় হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা বাড়ছে। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ইতোমধ্যে হাম রোগীদের জন্য আলাদা "হাম কর্নার" চালু করা হয়েছে। 

তবে রোগীর চাপ বেড়ে যাওয়ায় অনেককে সাধারণ শিশু ওয়ার্ডেও চিকিৎসা নিতে হচ্ছে, এতে আমাদের শয্যা সংকট দেখা দিয়েছে। 

জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, জেলায় অন্তত ৩০০-এর বেশি শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৭৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।  

কুষ্টিয়ার সিভিল সার্জন শেখ মোহাম্মদ কামাল হোসেন জানান, হামের টিকার স্বল্পতা, সচেতনতার ঘাটতি এবং বাইরের জেলা থেকে মানুষের আগমন সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ।  

তিনি আরও বলেন, আক্রান্ত শিশুদের জন্য জেলার সব হাসপাতালে ‘হাম আইসোলেশন কর্নার’ চালু করা হয়েছে এবং টিকা পাওয়া মাত্র দ্রুত টিকাদান কার্যক্রম শুরু করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় নদীতে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

1

বিএনপির যেসব প্রার্থীদের সুখবর দিলেন আদালত

2

‘ভারতকে হারিয়ে সবাই মজা পায়, মজা নিতে দিন’

3

সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

4

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

5

কুষ্টিয়ার কুমারখালীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

6

কুষ্টিয়া মিরপুরে অভিযান চালিয়ে ৭,৫০০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট

7

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

8

কুষ্টিয়ায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ঠিকাদার নিহত

9

অবৈধ বিড়ি কারাখানায় অভিযান, হামলার শিকার রাজস্ব কর্মকর্তারা

10

কারা পেলেন জাতীয় কারা পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার

11

ফেসবুক কি সত্যিই পোস্টের রিচ কমিয়ে দেয়

12

কুমারখালীতে ২৫০ টাকা লিটার পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে জরিমান

13

ওয়েসিস ফিরছে, পুরোনো জাদু ফিরবে কি

14

কুষ্টিয়ায় মজুরি বাড়ানোর দাবিতে বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ

15

আল হিলালে গেলেন বেনজেমা, প্রতিবাদে ম্যাচ বয়কট করলেন রোনালদো

16

আওয়ামী লীগের মেয়াদে লাইসেন্স পাওয়া ১ হাজার ৬৫৪টি অস্ত্র এখনো

17

কুষ্টিয়ায় অটোরিকশার ধাক্কা, সাবেক প্রধান শিক্ষক নিহত

18

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

19

সীমান্তে পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে পাহারায়

20