Sattokhobor News
প্রকাশ : Sep 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজস্ব কর্মকর্তাদের ওপর হামলা-গাড়ি ভাঙচুরের মামলার গ্রেফতার ১

কুষ্টিয়ায় গভীর রাতে অবৈধ বিড়ি কারাখানায় অভিযান চালাতে গিয়ে বিড়ি কারখানার মালিকপক্ষের হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলার সঙ্গে জড়িত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার হওয়া ওই আসামির নাম মো. ওবায়দুজ্জামান জ্যাকি (৩২)। সে ভেড়ামারা উপজেলার দক্ষিণ ভবানীপুর অবৈধ বাঁধন বিড়ি কারখানা সংলগ্ন মৃত শহিদুল ইসলামের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ভেড়ামারা থানার এসআই এস এম কামরুল ইসলাম জানান, হামলা এবং রাজস্ব কর্মকর্তাদের গাড়ি ভাঙচুরের ঘটনার সাথে মো. ওবায়দুজ্জামান জ্যাকি সরাসরি জড়িত।
তার সম্পৃক্ততার তথ্য প্রমাণ সংগ্রহ করার পর তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে মামলা দায়েরের পরের দিন তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান জানান, এ সংক্রান্ত মামলা দায়েরের পর তথ্য প্রমাণ সংগ্রহকালে ঘটনার সাথে যারা যারা জড়িত তাদের ইতোমধ্যেই চিহ্নিত করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট অফিসার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব তানভীর আহমেদ জানান, রাজস্ব কর্মকর্তাদের ওপর হামলার ঘটনাটি আমরা খুব গুরুত্বের সাথে বিবেচনা করছি। আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য ইতোমধ্যেই কুষ্টিয়ার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। আশা করছি বাকি আসামিদেরও দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে।  

 

প্রসঙ্গত, গত বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২ টা ৫০ মিনিটের দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর এলাকার বাঁধন বিড়ি কারখানায় অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হন কুষ্টিয়া রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

 

ভেড়ামারা থানাধীন দক্ষিণ ভবানীপুর সাকিনস্থ বাঁধন বিড়ি ফ্যাক্টরীর ১০০ গজ আগে পাকা রাস্তার উপর পৌছাইলে অজ্ঞাতনামা আসামীরা বেআইনী জনতাবদ্ধে মুখে গামছা বাধা অবস্থায় আমাদের গাড়ীর গতিরোধ করে সরকারি কাজে বাঁধা প্রদানের উদ্দেশ্যে ইট ও লাঠিসোটা দিয়ে গাড়ির উপর হামলা করে।

এ ঘটনায় অজ্ঞাতানামা ১০-১২ জনকে আসামি করে বৃহস্পতিবার দুপুরে ভেড়ামারা থানায় মামলা দায়ের করেছেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল কুষ্টিয়া-২ এর রাজস্ব কর্মকর্তা ওমর ফারুক ভূইয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

1

আওয়ামী লীগের মেয়াদে লাইসেন্স পাওয়া ১ হাজার ৬৫৪টি অস্ত্র এখনো

2

থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

3

টিআই সাজ্জাদের বিরুদ্ধে সোর্সের মাধ্যমে টাকা নেওয়ার অভিযোগ উ

4

কুষ্টিয়ায় ট্রাফিক সচেতনতা কার্যক্রম শুরু

5

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

6

বারহাট্টা উপজেলার সাবেক চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

7

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম ৫ দিনের রিমান্ডে

8

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

9

মেয়র পদে লড়তে চাকরি ছাড়লেন পৌরসভার স্টোরকিপার

10

হার্ভার্ডের বিরুদ্ধে ১ বিলিয়ন ডলারের বিশাল ক্ষতিপূরণ মামলা ক

11

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: এক জেলের লাশ উদ্ধার, নিখোঁজ আরও ৩

12

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে বাকপ্রতিবন্ধী তরুণী নিহত

13

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

14

মেয়াদ শেষের আগেই কূটনৈতিক পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা

15

‘কে এই হাসান’কে থামিয়ে অশ্বিন-জাদেজা ঝড়

16

কুষ্টিয়ায় আ.লীগ নেতা গুলিবিদ্ধ

17

কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩

18

কুষ্টিয়ায় মজুরি বাড়ানোর দাবিতে বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ

19

ফোনালাপ ফাঁস, যেকোনো সময় দেশে ফিরবেন শেখ হাসিনা

20