Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইবি শিক্ষিকা রুনার হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

নিজ অফিস কক্ষে খুন হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার বিচার দাবিতে শনিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নিহতের চার সন্তান, পরিবার ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তণ শিক্ষার্থীরা এই মানববন্ধনের আয়োজন করেন। 

মানববন্ধনে অংশ নেন শিক্ষিকা আসমা সাদিয়া রুনার স্বামী ইমতিয়াজ সুলতান ও তার চার শিশু সন্তান। সন্তানদের বয়স দেড় থেকে ৯ বছরের মধ্যে।

সবচেয়ে বড় কন্যা সন্তান ইফফাত তায়েবা বলেন, মাকে ছাড়া আমার ছোট ভাই-বোনগুলো সারারাত ঘুমায় না। মা আমাদের কত আদর করে ঘুম পাড়াতো। আমরা এখন মাকে কোথায় পাব?

আসমা সাদিয়া রুনার স্বামী ইমতিয়াজ সুলতান কুষ্টিয়া পলিট্যাকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষক। মানববন্ধনে আসা তার সহকর্মীরা বলেন, এই মানববন্ধন আমাদের করার কথা না। 

এটা করা উচিত ছিল ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। একজন সামান্য কর্মচারীর হাতে শিক্ষক খুন হলে নিজ অফিস কক্ষে! অথচ তার কোনো সহকর্মী এই ঘটনার প্রতিবাদ জানাননি। এই বড় লজ্জার কথা। 

সমাজ কল্যাণ বিভাগের একজন শিক্ষার্থী বলেন, এখন থেকে সাত মাস আগে ক্যাম্পাসে খুন হলেন শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ। 

সেই খুনের রহস্য এখনো উন্মোচন করা সম্ভব হয়নি। এরমধ্যেই ম্যামকে খুন করা হলো।  

উল্লেখ্য, গত ৪ মার্চ (বুধবার) বিকেল আনুমানিক ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে আসমা সাদিয়ার নিজ কক্ষে ফজলুর রহমান নামের এক কর্মচারী ছুরিকাঘাত করে নিজে গলায় ছুরি চালিয়ে আত্মহননের চেষ্টা চালায়। কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিক্ষিকাকে মৃত ঘোষণা করেন।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারা

1

অনলাইনে লিখে মাসে ২ লাখ টাকা আয় করেন কলেজশিক্ষক মোস্তাফিজুর

2

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু

3

১২ ফেব্রুয়ারি ভাগ্য পরিবর্তনের দিন, ৫ আগস্টের মতো ভোটকেন্দ্র

4

কুষ্টিয়ায় অবৈধভাবে তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

5

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে পাম্পে তেল বিক্রি শুরু

6

গড়াই নদ ড্রেজিং প্রকল্পে হামলা, গুলিবিদ্ধসহ আহত ৪

7

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

8

গ্যাস বেলুন আটকে ১৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল

9

রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৪ মার্চ

10

কুষ্টিয়ায় আবগারি পুলিশের বিরুদ্ধে মারধর ও মাদক লেনদেনের অভিয

11

পদ্মায় অবৈধ বালু উত্তোলন নিয়ে ব্যাপক গোলাগুলি

12

কুষ্টিয়ায় হাম উপসর্গে শিশুর মৃত্যু

13

কবর খুঁড়ে পীর শামিমের দেহাবশেষ নিয়ে টানাটানি, আবারো কবরস্থান

14

কাবাডিতে হেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে স্কুলছাত্র আহত

15

কুষ্টিয়াতে মাদকবিরোধী অভিযান

16

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

17

বঙ্গবন্ধু স্যাটেলাইটে বছরে ৬৬ কোটি টাকা লোকসান

18

কুষ্টিয়ায় নৈশ প্রহরীদের বেঁধে সোনার দোকানসহ ৫ দোকানে ডাকাতি

19

কুষ্টিয়ায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ঠিকাদার নিহত

20