Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় ৩২ ঘন্টা পর পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

কুষ্টিয়ায় প‌রিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবির‌তি প্রত‌্যাহারের পর বাস চলাচল শুরু হ‌য়ে‌ছে। আজ শ‌নিবার (১৮ এপ্রিল) সকাল থেকে পুলিশ সুপারের সঙ্গে কুষ্টিয়া জেলার পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের বৈঠক শেষে বেলা ১ টার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। বৈঠক শেষে কুষ্টিয়া জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল হক এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

এর আগে দুই দফা দা‌বি আদা‌য়ে গত বৃহস্প‌তিবার সন্ধ‌্যায় বাস চলাচল বন্ধের ঘোষণা দেন পরিবহন শ্রমিকেরা। শুক্রবার ভোর ৫টা থেকে অভ্যন্তরীণ সব রুটে কুষ্টিয়ার মালিক গ্রুপ ও মালিক সমিতির যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়। এতে কুষ্টিয়া-মেহেরপুর, কুষ্টিয়া-প্রাগপুর রুটে বাস চলাচল পুরোপুরি বন্ধ ছিল। এ ছাড়া কুষ্টিয়া-খুলনা-যশোর, কুষ্টিয়া-রাজবাড়ী, কুষ্টিয়া-বরিশাল, কুষ্টিয়া-রাজশাহী, কুষ্টিয়া-পাবনা-সিরাজগঞ্জসহ অন্যান্য রুটে মালিক গ্রুপ ও মালিক সমিতির কোনো বাস ছেড়ে যায়নি। তবে ঢাকাগামী দূরপাল্লার বাসগুলো চলেছে।

প‌রিবহন শ্রমি‌কেরা বল‌ছেন, দুটি দাবিতে এক সপ্তাহ আগে মালিক গ্রুপের সঙ্গে বৈঠক হয়েছে। এর একটি হল পরিবহন সংশ্লিষ্ট মালিক যেসব সুযোগ সুবিধা নেয় শ্রমিকদেরও একই সুযোগ সুবিধা দিতে হবে। দ্বিতীয়ত শ্রমিক সংগঠনের নামে একটি বাস কুষ্টিয়া থেকে খুলনা রুটে চলাচল করার অনুমোদন দিতে হবে। গত ১৫ এপ্রিলের মধ্যে দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু দাবি না মানায় শুক্রবার সকাল থেকে মালিক গ্রুপ ও মা‌লিক স‌মি‌তির বাস মিনিবাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়। 

এ পরিস্থিতিতে শনিবার সকাল ১১টায় বাস মালিক-শ্রমিকরা জেলা পুলিশ সুপার (এসপি) জসীম উদ্দিনের সঙ্গে বৈঠকে ব‌সেন। প্রায় দুইঘন্টা চলা বৈঠ‌কে দা‌বি মে‌নে নেওয়ার আশ্বাসে কর্মবির‌তি প্রত‌্যাহা‌রের ঘোষণা দেন শ্রমিকরা। 

কু‌ষ্টিয়া বাস-‌মি‌নিবাস মা‌লিক গ্রু‌পের সভাপ‌তি আক্তার হোসেন বলেন,``শ্রমিকদের সঙ্গে বৈঠক হয়েছে। তাঁদের দাবির ব্যাপারে ইতিবাচক থাকায় তারা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন জানতে পেরেছি। জরুরি কাজে ঢাকায় অবস্থান করায় বৈঠকে উপস্থিত থাকতে না পারলেও আমাদের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শামীম মোল্লা হত্যা মামলার এজাহারে আসামিদের ক্রম বদল, তদন্তে

1

৪ লাখ নিবন্ধনের মাইলফলক অর্জন করলো ‘গ্রামীণফোন একাডেমি

2

পদ্মায় ডুবে যাওয়া বাসটি কুষ্টিয়া থেকে ছেড়েছিল, যাত্রী ছিল ৪০

3

জামায়াত নেতাকে কুপিয়ে জখম

4

আওয়ামী লীগের মেয়াদে লাইসেন্স পাওয়া ১ হাজার ৬৫৪টি অস্ত্র এখনো

5

ইবিতে শিক্ষিকাকে গলা কেটে হত্যার ঘটনায় ৪ জনকে আসামী করে থানা

6

কামরুলের হাসপাতালে চাঁদাবাজির মামলায় চার আসামি ৪ দিনের রিমান

7

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

8

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

9

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

10

কুষ্টিয়ায় স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

11

তুরস্কের মধ্যস্ততায় কমছে ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা

12

কুষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

13

কুষ্টিয়ায় বিলাসবহুল এডুকেয়ার আইডিয়াল স্কুলের আবাসিকে শিক্ষার

14

সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

15

বিদ্যুৎকর্মীর সাথে ইউএনও’র অসৌজন্যমূলক ব্যবহারের অভিযোগ, বিদ

16

নারায়ণগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার

17

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

18

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ মামলায় ৪ জনকে দণ্ড, ট্যাপেন্ট

19

কুষ্টিয়ায় এবার মাজারের খাদেমের ওপর হামলা

20