Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার

খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার
খুলনা ব্যুরো :
দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন খুলনায় নতুন গ্রামীণফোন সেন্টার (জিপিসি) উদ্বোধন করেছে। এর মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাদের উপস্থিতি আরও শক্তিশালী করেছে কোম্পানিটি। দেশজুড়ে নির্ভরযোগ্য সংযোগ এবং উন্নত গ্রাহক অভিজ্ঞতা প্রদানে সংকল্পবদ্ধ গ্রামীনফোন; সেই প্রতিশ্রুতিকে আরও জোরালো করলো এই উদ্যোগ।
সম্প্রতি গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার জয় প্রকাশ এই সেন্টারটি উদ্বোধন করেন। এসময় জিপিসিতে আসা একজন গ্রাহককে সরাসরি 'জিপিফাই' সেবা সংক্রান্ত তথ্যসেবা দিয়ে সহায়তা করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জিপিসি পার্টনার শেখ মাহমুদ হাসান (সোহেল), গ্রামীণফোনের খুলনা সার্কেল বিজনেস হেড মো. আহসান হাবিব এবং হেড অফ কাস্টমার এক্সপেরিয়েন্স অ্যান্ড সার্ভিস আব্দুল্লাহ আল মাহমুদ।
নতুন এই জিপিসিটি সুন্দরবনের থিমে নান্দনিকভাবে সাজানো হয়েছে, যেখানে স্থানীয় একজন শিল্পীর তৈরি করা শিল্পকর্ম স্থান পেয়েছে। এটি গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা পূরণের লক্ষ্যে তৈরি করা হয়েছে, যেখানে দ্রুত সমস্যার সমাধান, ব্যক্তিকেন্দ্রিক সহায়তা এবং গ্রামীণফোনের ডিজিটাল সেবাগুলোতে নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার নিশ্চিত করা হয়। এই উদ্যোগের মাধ্যমে নির্ভরযোগ্য সংযোগ এবং ভবিষ্যৎ-উপযোগী গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত করার মাধ্যমে খুলনার ক্রমবর্ধমান প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে চায় গ্রামীণফোন। নতুন এই সেন্টারটি ৯৯ শতাংশ পেপারলেস কাস্টমার সার্ভিস মডেলে পরিচালিত হচ্ছে, যা দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশের ওপর প্রভাব কমাতে সহায়তা করে।
গ্রাহক-বান্ধব সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করে গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার জয় প্রকাশ বলেন, "গ্রামীণফোনে আমরা নিরন্তর চেষ্টা করি সারাদেশে সর্বোত্তম গ্রাহক সেবা নিশ্চিত করতে। এই নতুন সেন্টারটি আমাদের সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন।"
তিনি আরও বলেন, "আমরা খুলনার সমৃদ্ধ ঐতিহ্য থেকে অনুপ্রেরণা নিয়ে এই সেন্টারটি ডিজাইন করেছি, যাতে এটি শহরের প্রাণশক্তি এবং পরিচয়কে ফুটিয়ে তোলে। আমরা বিশ্বাস করি, আমাদের গ্রাহকরা এই খোলামেলা এবং আন্তরিক পরিবেশে তাদের প্রত্যাশিত সেবা, যত্ন ও ডিজিটাল সহায়তা পাবেন; যা একই সাথে ডিজিটাল অভিজ্ঞতার একটি কেন্দ্র হিসেবেও কাজ করবে।"
মোংলা বন্দরের কৌশলগত গুরুত্ব, শক্তিশালী মৎস্য ও বাণিজ্য খাত এবং দ্রুত সম্প্রসারণশীল ইন্টারনেটনির্ভর ব্যবসায়িক পরিবেশের কারণে খুলনা দেশের অর্থনৈতিক ও ডিজিটাল ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে খেলা দেখে ঘুম, সকালে ব্রাজিল সমর্থক যুবকের ঝুলন্ত মরদেহ

1

কুষ্টিয়ায় ১৪ লাখ টাকার ভারতীয় মাদক ও মালামাল উদ্ধার

2

কুষ্টিয়ায় অবৈধভাবে তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

3

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী মনোনীত হলেন তারেক রহমান

4

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ২০৬ জন বন্দী বিনিময়

5

কুষ্টিয়া মিরপুরে অভিজান চালিয়ে ৭,৫৫০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট

6

আল হিলালে গেলেন বেনজেমা, প্রতিবাদে ম্যাচ বয়কট করলেন রোনালদো

7

জামিন পেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেই এরফান

8

আসুন, পচা অতীত নিয়ে চর্চা না করে ঐক্যবদ্ধভাবে এগোনোর রূপরেখা

9

কামরুলের হাসপাতালে চাঁদাবাজির মামলায় চার আসামি ৪ দিনের রিমান

10

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

11

কাবাডিতে হেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে স্কুলছাত্র আহত

12

মেট্রােরেলে খুব সকালে যাত্রী কম, রাতে ভিড় থাকলেও চলাচল থেমে

13

নদী, খাল, বিলে কোনো অবৈধ দখলদার থাকবে না: আইনমন্ত্রী

14

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

15

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

16

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

17

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

18

ঢাকায় বিএনপির সমাবেশ আজ

19

ভেড়ামারায় ছাত্রদল নেতাসহ গুলিবিদ্ধ তিন

20