Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেহেরপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

মেহেরপুর সদর উপজেলার শোলমারি গ্রামে তৃতীয় শ্রেণির শিশু ধর্ষণ মামলায় রিগান হোসেন (৩৫) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা আদায়ের রায় দিয়েছেন আদালত। জরিমানা অনাদায় আরও এক বছরের কারাদণ্ড আদেশ দেন আদালত। 

সোমবার দুপুরে এ রায় দেন মেহেরপুর নারী ও শিশু অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। রিগান হোসেন মেহেরপুর সদর উপজেলার তেরোঘরিয়া উত্তর পাড়া গ্রামের আবুল কালামের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ১৫ মার্চ সকাল সাড়ে ১১ টার দিকে চকলেট দেওয়ার নাম করে শিশুটিকে দোকানের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় শিশুটি অজ্ঞান হয়ে পড়লে রিগান তাকে ফেলে পালিয়ে যায়। পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় রিগানের মা সখিনা খাতুন তার নানির বাড়িতে রেখে আসে। পরে নানির বাড়ির লোকজন তাকে মেহেরপুর হাসপাতালের ভর্তি করে, সেখানে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। জ্ঞান ফিরলে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পরিবারের সদস্যদের জানায়। পরে ২০২৩ সালে ১৬ মার্চ তার চাচা শাহাবুদ্দিন মেহেরপুর সদর থানায় বাদী হয়ে ধর্ষণ করার অপরাধে একটি মামলা করে। রিগার হোসেন তার নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। ১৭ জনের স্বাক্ষর প্রমাণ শেষে ট্রাইবুনাল আদালত রিগান হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড, ২ লাখ টাকা জরিমানা, অনাদায় আরো এক বছরের কারাদণ্ড প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিডিটর মুস্তাফিজুর রহমান তুহিন, আসামিপক্ষে অ্যাড. পল্লব ভট্টাচার্য ও ইব্রাহিম শাহীন কৌশলী ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

1

লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি

2

জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬

3

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

4

কুষ্টিয়ায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৩০ কোটি টাকার দরপ

5

কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

6

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

7

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু‘পক্ষের সংঘর্ষে নিহত ১

8

কুমারখালী উপজেলা গণঅধিকারের ২৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন

9

কুষ্টিয়ায় পৃথক অভিযানে ১৮ লক্ষাধিক টাকার ভারতীয় মাদক উদ্ধার

10

কুষ্টিয়া সীমান্তে ৪৩ লাখ টাকার ভারতীয় ডিসপ্লে ও মাদক জব্দ

11

‘আমি শিক্ষামন্ত্রী, আমিই আপনাদের সরকার’

12

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

13

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

14

জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাঁসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

15

ফার্মগেটে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

16

কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ

17

পদ্মায় নিখোঁজের ৩৫ ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

18

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু

19

অবৈধ বিড়ি কারাখানায় অভিযান, হামলার শিকার রাজস্ব কর্মকর্তারা

20