Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

বর্ণাঢ্য আয়োজনে ময়মনসিংহে যুগান্তরের বর্ষপূর্তি উদযাপন

দৈনিক যুগান্তরের সাতাশ বর্ষে পদার্পণ উপলক্ষে ময়মনসিংহে আলোচনা ও কেককাটা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

যুগান্তর ব্যুরোপ্রধান আতাউল করিম খোকনের সভাপতিত্বে এবং স্টাফ রিপোর্টার ও ময়মনসিংহ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অমিত রায়ের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ-৪ সদর আসনের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ, সিপিবি জেলা কমিটির সভাপতি ও ময়মনসিংহ-৪ সদর আসনের প্রার্থী অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা শাখার সাধারণ সম্পাদক ইয়াজদানি কোরায়শী কাজল, মহানগর সম্পাদক আলী ইউসুফ, কমার্স কলেজের অধ্যক্ষ এখলাস উদ্দিন খান, আজকের বাংলাদেশের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা জিয়া উদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি মোশাররফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শরীফুজ্জামান টিটু, সাংবাদিক নিয়ামুল কবীর সজল, ময়মনসিংহ জেলা ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান ছোটন, পরিবেশবাদী সংগঠন অন্যচিত্রের নির্বাহী রেবেকা সুলতানা, নারী উদ্যোক্তা কাব্য সুমি সরকার, সিঁথি, ডা. হালিমা ম্যাটস এন্ড মিডওয়াফারির চেয়ারম্যান আব্দুল মতিন, অধ্যাপক রাখাল বর্মণ, যুগান্তর গৌরীপুর প্রতিনিধি রইস উদ্দিন, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি আবুল কালাম আজাদ, শিক্ষক নেতা সুলতান উদ্দিন, সংবাদপত্র এজেন্ট পরিচালক আজিজুর রহমান, হকার্স সমিতির সভাপতি রিপন মির্জা প্রমুখ।

আলোচনা শেষে কেক কেটে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলেন অতিথিরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দক্ষিণ জেলা বিএনপি ও নারী উদ্যোক্তাদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়।

অনুষ্ঠানে প্রশাসন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ টাপেন্

1

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

2

জবরদখল ও অনিয়মে বিপর্যস্ত রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়, ব

3

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

4

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

5

মেট্রােরেলে খুব সকালে যাত্রী কম, রাতে ভিড় থাকলেও চলাচল থেমে

6

বিসিএসআইআরের চেয়ারম্যান হলেন সামিনা

7

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

8

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা, পলাতক গৃহকর্তা

9

শেষ আটের টিকিট কেটেই ভারতকে পাকিস্তানের হুংকার

10

২০২২ সালে ছাত্রলীগের হামলার ঘটনায় ছাত্রদল নেতার মামলা

11

জামিন পেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেই এরফান

12

কুষ্টিয়ায় অটোরিকশার ধাক্কা, সাবেক প্রধান শিক্ষক নিহত

13

কুষ্টিয়া ছেঁউড়িয়ায় একতারা-ডুগডুগির সুরে মুখরিত লালন দোলপূর্

14

জামিননামা ছাড়াই হত্যা মামলার আসামি ৩ ভাইয়ের মুক্তি

15

খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে বিদ্যালয় পুড়ে ছাই, ২০ লাখ টাকা ক্ষতি

16

ঘরে ফিরলেন সোহেল, ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘো

17

ইরানে অস্থিরতা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সুপরিকল্পিত ষড়যন্ত্র:

18

কুষ্টিয়া সীমান্তে আটকা সেই ১২ জনকে ফেরত নিলো বিএসএফ

19

জিমেইল অ্যাকাউন্টের জায়গা খালি করবেন যেভাবে

20