Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিখোঁজের ১৭ ঘণ্টা পর শিশুর লাশ মিলল জিকে খালে

নিখোঁজের ১৭ ঘণ্টা পর শিশুর লাশ মিলল জিকে খালে

জেলা প্রতিনিধিকুষ্টিয়া

কুষ্টিয়ায় মোহাম্মদ আলী নামের সাড়ে তিন বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে ডুবুরি দল।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবাইল ইউনিয়নের কাদেরপুর গ্রামের জিকে খাল থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

শিশু মোহাম্মদ আলী ওই এলাকার কহন আলীর ছেলে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর থেকে সে নিখোঁজ ছিল।

পুলিশ এবং নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা য়ায়, গতকাল মঙ্গলবার দুপুরের খাবার খেয়ে বাড়ির পাশের জিকে খালের কিনারায় খেলাধুলা করতে যায় শিশুটি। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর খবর দেওয়া হয় মিরপুর ফায়ার সার্ভিসকে। তারাও রাত ১২টা পর্যন্ত খোঁজাখুঁজি করে শিশুটিকে না পেয়ে খুলনার ডুবুরি দলকে খবর দেয়।

আজ সকাল ৮টার দিকে খুলনা থেকে আসা ডুবুরি দল এসে খোঁজাখুঁজি করে নিখোঁজের স্থান থেকে প্রায় ৫শ গজ দূরে ভাসমান অবস্থায় শিশুটির মৃতদেহ উদ্ধার করে।বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, বিষয়টি খুব মর্মান্তিক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি পানিতে ডুবে মারা গেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকলে বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

1

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

2

কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি শিশুর মৃত্যু

3

লাখ টাকা ও ল্যাপটপ চাওয়া খোকসা থানার সেই ওসির বিচারের দাবিত

4

চাঁপাইনবাবগঞ্জে হাম উপসর্গে একদিনে সর্বোচ্চ ৫০ শিশু ভর্তি

5

একুশে পদকজয়ী কবি ও গীতিকার আজিজুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

6

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

7

ঢাকায় বিএনপির সমাবেশ আজ

8

ভারত কি পারবে বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশের সাথে সম্পর্ক জোড়

9

রাতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ভাইরাল, সকালে গ্রেফতার ৩

10

কুষ্টিয়ায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ঠিকাদার নিহত

11

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

12

বিদেশি পিস্তল নিয়ে দুলাভাইকে হুমকি, শ্যালক আটক

13

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

14

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

15

কুষ্টিয়ায় ১২ টন খোলা চিনি জব্দ, আটক ৪

16

প্রথম রোজায় ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

17

শুরু থেকেই ছাত্র-জনতার বিপ্লবকে ধূলিসাৎ করতে প্রতিবিপ্লবের চ

18

কচুরিপানার নিচে লুকিয়েও শেষ রক্ষা হলো না ৭ ডাকাতের

19

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে বাকপ্রতিবন্ধী তরুণী নিহত

20