Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: এক জেলের লাশ উদ্ধার, নিখোঁজ আরও ৩

নোয়াখালীর হাতিয়া উপজেলার বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম মো. হক সাব (৩৫)। আজ মঙ্গলবার সকালে হাতিয়ার নিমতলী এলাকার পূর্ব পাশে মেঘনা নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এর আগে গত শুক্রবার ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো তিন জেলে নিখোঁজ।

মো. হক সাব উপজেলার জাহাজমারা ইউনিয়নের নতুন সুখচর গ্রামের বাসিন্দা ছিলেন। উদ্ধারের পর তাঁর লাশ বাড়িতে নিয়ে গেছেন স্বজনেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, হক সাব আমতলী ঘাটের রহিম মাঝির ট্রলারের জেলে হিসেবে বঙ্গোপসাগরে মাছ শিকারে যান। গত শুক্রবার বিকেলে ট্রলার নিয়ে হাতিয়া ফেরার পথে সাগরে ঝড়ের কবলে পড়ে তাঁদের ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারের ১৬ জন মাঝিমাল্লার সবাই নিখোঁজ হন। পরে স্থানীয় অন্য জেলেদের সহায়তায় গত শনিবার দুজনকে এবং গত রোববার ১০ জনকে উদ্ধার করে ঘাটে নিয়ে আসা হয়। আজ সকালে হক সাবের লাশ পাওয়া যায়। রহিম মাঝির ট্রলারের জেলেদের মধ্যে এখনো তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে নিঝুম দ্বীপ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রাকিবুল ইসলাম প্রথম আলোকে জানান, একজন জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে সংবাদ পেয়েছেন তাঁরা। নৌ পুলিশের একটি দল এরই মধ্যে ঘটনাস্থলে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

1

গরু কিনতে সরকারি গাড়ি নিয়ে হাটে ইউএনও

2

রাজস্ব কর্মকর্তাদের ওপর হামলা-গাড়ি ভাঙচুরের মামলার গ্রেফতার

3

কুষ্টিয়া হাটশ হরিপুরে ইউনিয়নে এক প্রতিবন্দী গৃহবধু ধর্ষনের

4

কুষ্টিয়ার কুমারখালীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

5

কুষ্টিয়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২০ এপ্রিল

6

টঙ্গীতে বাবা ও ছেলের হাত-পায়ের রগ কেটে হত্যা

7

কুষ্টিয়ার শামীম হত্যা : রাজশাহী থেকে রাজীব মিস্ত্রি গ্রেফতা

8

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

9

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

10

কারা পেলেন জাতীয় কারা পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার

11

কচুরিপানার নিচে লুকিয়েও শেষ রক্ষা হলো না ৭ ডাকাতের

12

পূর্ণসেবায় ভাঙল সাধুর হাট, খুশি লালন ভক্তরা

13

কুষ্টিয়া মিরপুরে অভিজান চালিয়ে ৭,৫৫০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট

14

ফেসবুক কি সত্যিই পোস্টের রিচ কমিয়ে দেয়

15

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

16

ভারত কি পারবে বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশের সাথে সম্পর্ক জোড়

17

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

18

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

19

হোয়াটসঅ্যাপে মেটা এআই চ্যাটবটের কণ্ঠস্বর পরিবর্তন করে কথা বল

20