Sattokhobor News
প্রকাশ : Oct 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় ফকির লালন সাঁইয়ের দানবাক্সে মিলল ৮ লাখ টাকা

মাত্র ১৫ দিনের ব্যবধানে ফের খোলা হলো কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় অবস্থিত ফকির লালন সাঁইয়ের বারামখানা খ্যাত আখড়াবাড়ির মাজারের দানবাক্স। এবার দানবাক্স খুলে পাওয়া গেছে ৮ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা।

সোমবার ( ২৬ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মো. জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাইসুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) নাভিদ সারওয়ার ও সাংবাদিকদের উপস্থিতিতে সিলগালা ভেঙে খোলা হয় মাজারের দুটি দানবাক্স।

এরআগে, গত ১০ অক্টোবর প্রথমবারের মতো প্রকাশ্যে খোলা ও গণনা করা হয় দানবাক্সের টাকা। সেদিন দানবাক্স থেকে প্রায় ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা পাওয়া গিয়েছিল। পরে টাকাগুলো লালন একাডেমির ব্যাংক হিসাব নম্বরে জমা করা হয়।

এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. রাইসুল ইসলাম বলেন, ফকির লালন সাঁইয়ের দুটি উৎসব ঘিরে বছরে চারবার দানবক্স খোলা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় ১৩৬তম তিরোধান দিবসের সাতদিন পর দানবাক্স খুলে ৮ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা পাওয়া গেছে। যা আজই নির্দিষ্ট ব্যাংক হিসাব নম্বরে জমা দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেঞ্চুরি করা অশ্বিনের কথায় কি বাংলাদেশের ব্যাটসম্যানরা ভয় পা

1

ইবিতে শিক্ষিকাকে গলা কেটে হত্যার ঘটনায় ৪ জনকে আসামী করে থানা

2

কুষ্টিয়ায় ফকির লালন সাঁইয়ের দানবাক্সে মিলল ৮ লাখ টাকা

3

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

4

নদী, খাল, বিলে কোনো অবৈধ দখলদার থাকবে না: আইনমন্ত্রী

5

কুষ্টিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ টাপেন্

6

গ্যাস বেলুন আটকে ১৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল

7

রেললাইন থেকে গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার

8

বাণিজ্যমেলায় ৩৯৩ কোটি টাকা বিক্রি, রপ্তানি আদেশ ২২৪ কোটি

9

তৈরি পোশাকশিল্পে বিপদ সংকেত

10

কুষ্টিয়ায় নৌ পুলিশের ওপর গুলিবর্ষণ: চরমপন্থি দলের সদস্য ঢাকা

11

গিটারকে যাত্রী ভেবে হেলমেটের মামলা দিল ‘এআই ক্যামেরা’

12

পদ্মায় নিখোঁজের ৩৫ ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

13

ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযো

14

গরু কিনতে সরকারি গাড়ি নিয়ে হাটে ইউএনও

15

কুষ্টিয়া মিরপুরে অভিযান চালিয়ে ৭,৫০০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট

16

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

17

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

18

‘উচ্চ সতর্কতায়’ রয়েছে ইরানি বাহিনী: সেনাপ্রধান

19

পাঠাও প্রতিষ্ঠাতা ফাহিমকে হত্যায় ৪০ বছরের কারাদণ্ড

20