Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

শেষ আটের টিকিট কেটেই ভারতকে পাকিস্তানের হুংকার

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে জায়গা করে নিয়েছে আট দল। শেষ দল হিসেবে সুপার এইটে জায়গা করে নিয়েছে পাকিস্তান। গ্রুপপর্বে ভারতের বিপক্ষে ম্যাচ ছাড়া সবগুলোই জিতেছেন বাবর-সালমানরা। তবে এরপর ভারতের বিপক্ষে দেখা হলে জিততে চায় পাকিস্তান, গ্রুপ পর্বের বাধা অতিক্রম করার পর এমন হুংকারই দিয়ে দিলেন দলটির আলোচিত স্পিনার উসমান তারিক।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারের ভারত-পাকিস্তান মহারণে উত্তেজনার পারদ ছিল চরমে। বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ায় ভারত ম্যাচ বয়কট করেছিল পাকিস্তান। পরবর্তীতে আইসিসি-পিসিবি-বিসিবির সমঝোতার পর এই ম্যাচে নেমেছিল সালমান আলী আঘার দল। কিন্তু বহুল আলোচিত সেই ম্যাচে ৬১ রানের পরাজয় বরণ করে তারা।

তবে সেই ভুল শুধরে ভালো করতে চায় পাকিস্তান। উসমান তারিক বলেন, ‘আগের ম্যাচের ভুলগুলো নিয়ে কাজ না করলেই কেবল দলের পারফরম্যান্সের উন্নতি করা কঠিন হয়। আমরা আমাদের ভুলগুলো নিয়ে কাজ করেছি, তাই মনে হয়, এটা (ঘুরে দাঁড়ানো) খুব একটা কঠিন হবে না। একই ভুল আবার না করতে আমরা কাজ করেছি।’

ভারতের বিপক্ষে দেখা হলে গ্রুপপর্বের ম্যাচের বদলা নিতে চান তারিকরা। সমর্থকদের খুশি করতে জয় পেতে চান তারা।

নামিবিয়ার বিপক্ষে ৪ উইকেট শিকার করা এই স্পিনার বলেন, ‘আমরা সমর্থকদের হতাশা বুঝতে পারছি, কারণ ম্যাচটি পুরো দেশ দেখেছে। তাদের কষ্ট আমরা বুঝি। তবে আমি নিশ্চিত, পরেরবার যখন ভারতের বিপক্ষে খেলব, আরও ভালো পারফরম্যান্স উপহার দেব।’

ভারতের বিপক্ষে ভালো করতে পারেননি বাবর আজম, শাহীন শাহ আফ্রিদিরা। তবে এই দুই ক্রিকেটারের পাশে আছেন উসমান তারিক। অভিজ্ঞ দুই ক্রিকেটারকে নিয়ে এই স্পিনার বলেন, ‘(বাবর) আজম ও শাহীন (আফ্রিদি) দুজনেই পাকিস্তানকে অনেক ম্যাচ জিতিয়েছেন। তাই এক ম্যাচে ভালো না খেললেই তাদেরকে হিসাবের বাইরে ফেলে দেওয়া উচিত নয়।’ সুপার এইটে গ্রুপ ২-এ খেলবে পাকিস্তান। এই গ্রুপের বাকী তিন দল হলো স্বাগতিক শ্রীলঙ্কা, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাসনিম জারার নির্বাচনি ইশতেহার ঘোষণা

1

কুষ্টিয়ায় বিচার বিভাগীয় কর্মচারীদের বিক্ষোভ

2

কুষ্টিয়ায় আ.লীগ নেতা গুলিবিদ্ধ

3

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু

4

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

5

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে জোর করে পদত্যাগের অভিযোগে নত

6

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

7

কচুরিপানার নিচে লুকিয়েও শেষ রক্ষা হলো না ৭ ডাকাতের

8

১২ ফেব্রুয়ারি ভাগ্য পরিবর্তনের দিন, ৫ আগস্টের মতো ভোটকেন্দ্র

9

ছুটির দিনে দৌলতপুরের পদ্মায় দর্শনার্থীদের ঢল

10

আসুন, পচা অতীত নিয়ে চর্চা না করে ঐক্যবদ্ধভাবে এগোনোর রূপরেখা

11

বিসিএসআইআরের চেয়ারম্যান হলেন সামিনা

12

ইবি শিক্ষিকা রুনার হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

13

পদ্মায় অবৈধ বালু উত্তোলন নিয়ে ব্যাপক গোলাগুলি

14

স্কুল থেকে ছাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধারের ঘটনায় ধর্ষণ মামলা

15

অনিয়ম-নৈরাজ্য রোধে জাতীয় স্বাস্থ্য সার্ভিস কমিশন গঠনের দাবি

16

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষে নিহত

17

কুষ্টিয়ার কুমারখালীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

18

‘ভারতকে হারিয়ে সবাই মজা পায়, মজা নিতে দিন’

19

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

20