Sattokhobor News
প্রকাশ : Oct 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়া সীমান্ত • নৌপথে ভারতে পাচারকালে ৯২৫০ কেজি সার উদ্ধার

কুষ্টিয়া সীমান্তে নৌপথে ভারতে পাচারের সময় ৯ হাজার ২৫০ কেজি সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৪ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পুরাতন ঠোটারপাড়া নদী থেকে এসব সার উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশ্রায়ন বিওপির একটি টহল দল নদী এলাকায় অভিযান চালায়। এ সময় নৌপথে ভারতে পাচারের জন্য রাখা মালিকবিহীন অবস্থায় ৩ হাজার ৫০০ কেজি মিউরেট অব পটাশ, ৪ হাজার কেজি টিএসপি ও ১ হাজার ৭৫০ কেজি ফসফেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দেশের কৃষি খাতের গুরুত্বপূর্ণ উপকরণ সার যাতে অবৈধভাবে দেশের বাইরে পাচার হতে না পারে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ এবং দেশের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসা থেকে পালিয়ে ‘বিয়ে’ করা ৪ সমকামী তরুণী উদ্ধার

1

কুষ্টিয়া সীমান্তে ৪ ভারতীয় নাগরিককে পুশইন চেষ্টা বিজিবির বাধ

2

জাহাঙ্গীরনগরে শামীম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন শিক্ষার

3

ক্যানসারে আক্রান্ত ছেলের চিকিৎসা কীভাবে করাবেন, জানেন না দিন

4

ইবিতে শিক্ষিকাকে গলা কেটে হত্যার ঘটনায় ৪ জনকে আসামী করে থানা

5

বিদেশি অস্ত্র-ককটেলসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশে দিল জনতা

6

কুষ্টিয়া "মো. রাফি আহনাফ খানে" ২য় স্থান হয়ে আন্তর্জাতিক মানে

7

মোবাইল চুরির অপবাদে যুবককে মাথার চুল কেটে নির্যাতন

8

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

9

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

10

কুষ্টিয়া মিরপুরে অভিযান চালিয়ে ৭,৫০০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট

11

কারা পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার

12

মেয়র পদে লড়তে চাকরি ছাড়লেন পৌরসভার স্টোরকিপার

13

দূর থেকে স্পর্শ করতে সহায়তা করবে নতুন যন্ত্র

14

কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার মাদ

15

তৈরি পোশাকশিল্পে বিপদ সংকেত

16

কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

17

কুষ্টিয়ায় আ.লীগ নেতা গুলিবিদ্ধ

18

শেখ হাসিনার বিরুদ্ধে চিফ প্রসিকিউর কার্যালয়ে আরও একটি অভিযোগ

19

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

20