Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেয়র পদে লড়তে চাকরি ছাড়লেন পৌরসভার স্টোরকিপার

আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়েছেন কুষ্টিয়ার খোকসা পৌরসভার স্টোরকিপার মো. জসিম উদ্দিন।

মঙ্গলবার (৭ এপ্রিল) খোকসা পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. তাসমিন জাহানের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন।

মো. জসিম উদ্দিন খোকসা পৌরসভার ৯নং ওয়ার্ডের কমলাপুর এলাকার বাসিন্দা। তিনি ২০০৭ সালে ওই পৌরসভায় স্টোরকিপার পদে যোগদান করেন। দীর্ঘ ১৯ বছর দায়িত্ব পালন শেষে রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত হতে এবং জনসেবা করতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

এ ব্যাপারে মো. জসিম উদ্দিন বলেন, ছাত্রজীবন থেকেই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলাম। খোকসা পৌর ছাত্রদল ও পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন রাজপথে থেকে দায়িত্ব পালন করেছি। কিন্তু চাকরিতে বহাল থেকে সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব নয়। তাই এলাকার মানুষের অধিকার আদায় ও খোকসা পৌরসভাকে একটি আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি।

দলের মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি বলেন, দলে অনেক যোগ্য প্রার্থী আছেন, আমিও মনোনয়ন চাইবো। দল মনোনয়ন দিলে ভালো। তবে যদি দল থেকে অন্য সিদ্ধান্ত আসে, তবুও আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে থাকবো এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবো।

খোকসা পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. তাসমিন জাহান বলেন, মো. জসিম উদ্দিন অব্যাহতিপত্র জমা দিয়েছেন এবং আমরা তা গ্রহণ করেছি। বিধি মোতাবেক পদত্যাগপত্রটি জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে, সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাসনিম জারার নির্বাচনি ইশতেহার ঘোষণা

1

কারা পেলেন জাতীয় কারা পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার

2

অবৈধ বিড়ি কারাখানায় অভিযান, হামলার শিকার রাজস্ব কর্মকর্তারা

3

পূর্ণসেবায় ভাঙল সাধুর হাট, খুশি লালন ভক্তরা

4

সুন্দরবনে প্রবেশের অনুমতিপত্র নবায়নে রাজস্বের চেয়ে ৪০ গুণ ঘু

5

কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার মাদ

6

কুষ্টিয়ার শামীম হত্যা : রাজশাহী থেকে রাজীব মিস্ত্রি গ্রেফতা

7

ইরানে অস্থিরতা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সুপরিকল্পিত ষড়যন্ত্র:

8

জবরদখল ও অনিয়মে বিপর্যস্ত রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়, ব

9

ইবি শিক্ষিকা রুনার হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

10

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

11

দিনাজপুরে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৮৪ জনের নাম

12

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

13

কুষ্টিয়ায় একতা ক্লিনিকে শিশুর মৃত্যু ঘটনায় ২ চিকিৎসক পুলি

14

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

15

সবাই চাইবে বিশ্বকাপ খেলতে, কিন্তু বিসিবি-সরকার যা বলবে করা উ

16

নারায়ণগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার

17

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

18

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে বাকপ্রতিবন্ধী তরুণী নিহত

19

জামায়াত নেতাকে কুপিয়ে জখম

20