Sattokhobor News
প্রকাশ : Sep 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় টিটিসি’র শিক্ষক আমির হামজার বিরুদ্ধে ছাত্রীকে হুমকি ও অশালীন আচরণে থানায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:
কুষ্টিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) শিক্ষক মো. আমির হামজার (৪৩) বিরুদ্ধে এক ছাত্রীকে অশালীন ভাষায় কথা বলা, মোবাইল ফোনে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি ওই ছাত্রীকে অন্যদের দিয়ে তুলে নিয়ে যাওয়ার ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সুমাইয়া আক্তার ঋতু (১৯)।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, সুমাইয়া আক্তার ঋতু কোরিয়ান ভাষা শেখার জন্য গত ১ সেপ্টেম্বর কুষ্টিয়া টিটিসিতে ভর্তি হন। অভিযোগ, ভর্তি হওয়ার পর থেকেই শিক্ষক আমির হামজা বিভিন্ন সময় তাকে অশালীন কথা ও বাজে মন্তব্য করতেন।

অভিযোগে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে আমির হামজা মোবাইল ফোনে সুমাইয়াকে কল করেন। এ সময় তাকে অশালীন ভাষায় গালিগালাজ করার পাশাপাশি অন্য ছেলেদের দিয়ে তুলে নিয়ে যাওয়ার এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগকারীর দাবি।

বিষয়টি জানতে সুমাইয়ার বড় ভাই মো. সেলিম রহমানওই শিক্ষকের সঙ্গে কথা বললে তাকেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার সাক্ষী হিসেবে শারমিন সুলতানার নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে শিক্ষক মো. আমির হামজারসঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি কুষ্টিয়ার খবর অফিসে আছি। প্লিজ, আপনি একটু এখানে আসেন, ভাইয়েরা আছে, কথা বলি।”

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), কুষ্টিয়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম মনিরুল ইসলাম বলেন, “উনি আমাদের এখানে ২০১৮ সাল থেকে চাকরি করছেন। উনার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ আমরা পাইনি।”

এদিকে অভিযোগকারী পরিবারের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নিতে কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, একজন নারী টিটিসির একজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। আগামীকাল এবিষয়ে দু’পক্ষের আলোচনা সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

1

গভীর রাতে মন্দিরে ঢুকে তিন প্রতিমা ভাঙচুর

2

কুষ্টিয়ায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুর

3

শিশু নিপীড়ন চেষ্টার অভিযোগ, মাদরাসা শিক্ষক কারাগারে

4

শেখ হাসিনার বিরুদ্ধে চিফ প্রসিকিউর কার্যালয়ে আরও একটি অভিযোগ

5

কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত অভিযান

6

জাহাঙ্গীরনগরে শামীম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন শিক্ষার

7

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, এনসিপির বিক্ষোভ

8

কুষ্টিয়ায় ডিবি পুলিশের ওপর হামলা, ১৫ জনের নামে মামলা

9

বিশ্বকাপ দুঃখ ভুলতে নতুন উদ্যোগ নিল বিসিবি

10

প্রশ্নপত্র ফাঁস গুজব: মিডিয়াকে ভেরিফাই ছাড়া খবর না ছড়ানোর আহ

11

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

12

কেন্টাকিতে আদালত ভবনের ভেতর বিচারককে গুলি করে হত্যা, শেরিফ গ

13

বদলে যাওয়া ক্যাম্পাস

14

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

15

কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

16

বারহাট্টা উপজেলার সাবেক চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

17

কুষ্টিয়ায় ১৪ লাখ টাকার ভারতীয় মাদক ও মালামাল উদ্ধার

18

কুষ্টিয়ায় ফকির লালন সাঁইয়ের দানবাক্সে মিলল ৮ লাখ টাকা

19

বিএনপির অভিপ্রায়ে সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ অনুষ

20