Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

হার্ভার্ডের বিরুদ্ধে ১ বিলিয়ন ডলারের বিশাল ক্ষতিপূরণ মামলা করবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে এক ঘোষণায় জানিয়েছেন, তার প্রশাসন বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে ১ বিলিয়ন ডলার বা ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে। 

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প অত্যন্ত কড়া ভাষায় বলেন, ভবিষ্যতে হার্ভার্ডের মতো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে তার প্রশাসন আর কোনো সম্পর্ক রাখতে চায় না। হার্ভার্ডের কর্মকাণ্ডকে 'ফৌজদারি অপরাধ' হিসেবে গণ্য করা উচিত উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন যে, এই বিশ্ববিদ্যালয়কে তাদের কৃতকর্মের পরিণাম ভোগ করতে হবে।

এই সংঘাতের মূলে রয়েছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওপর ট্রাম্প প্রশাসনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দীর্ঘ প্রচেষ্ঠা। ট্রাম্প সরকার হার্ভার্ডসহ বিভিন্ন আইভি লিগ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে 'আমেরিকা-বিরোধী ও সমাজতান্ত্রিক' মতাদর্শ প্রচারের অভিযোগ এনেছে। বিশেষ করে ক্যাম্পাসগুলোতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ এবং বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি সংক্রান্ত উদ্যোগগুলোর বিরুদ্ধে প্রেসিডেন্ট শুরু থেকেই খড়গহস্ত। 

ট্রাম্পের এই সাম্প্রতিক ক্ষোভের নেপথ্যে 'দ্য নিউ ইয়র্ক টাইমস'-এর একটি প্রতিবেদন কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে, যেখানে দাবি করা হয়েছিল যে ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের কাছে পূর্বের ২০০ মিলিয়ন ডলারের একটি দাবিনামা থেকে সরে এসেছে। ট্রাম্প এই প্রতিবেদনটিকে 'ভুল ও ভিত্তিহীন' বলে উড়িয়ে দিয়েছেন।

প্রেসিডেন্টের এই আইনি লড়াইয়ের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। গত বছরের সেপ্টেম্বরে একজন ফেডারেল বিচারক রায় দিয়েছিলেন যে, হার্ভার্ডের ২.২ বিলিয়ন ডলারের বেশি গবেষণা অনুদান বাতিল করে ট্রাম্প প্রশাসন আইন লঙ্ঘন করেছে। 

হোয়াইট হাউস বর্তমানে সেই রায়ের বিরুদ্ধে আপিল করছে এবং বিশ্ববিদ্যালয়ের ওপর চাপ সৃষ্টি করতে একের পর এক নতুন শর্ত আরোপ করছে। ট্রাম্পের এই পদক্ষেপে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে কোণঠাসা করার পাশাপাশি দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের একটি রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট হয়ে উঠেছে।

ইতিমধ্যেই ট্রাম্পের চাপে কলম্বিয়া ও ব্রাউন ইউনিভার্সিটির মতো বড় প্রতিষ্ঠানগুলো বিভিন্ন প্রশাসনিক শর্ত মেনে নিতে বা বড় অঙ্কের অর্থ পরিশোধ করতে বাধ্য হয়েছে। তবে হার্ভার্ডের ক্ষেত্রে ট্রাম্প ১ বিলিয়ন ডলারের যে বিশাল অঙ্ক দাবি করেছেন, তা আইনি লড়াইকে এক নতুন এবং অত্যন্ত জটিল পর্যায়ে নিয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় এবার মাজারের খাদেমের ওপর হামলা

1

তুরস্কের মধ্যস্ততায় কমছে ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা

2

কেন্টাকিতে আদালত ভবনের ভেতর বিচারককে গুলি করে হত্যা, শেরিফ গ

3

কুষ্টিয়া সীমান্তে আটকা সেই ১২ জনকে ফেরত নিলো বিএসএফ

4

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী মনোনীত হলেন তারেক রহমান

5

জয়পুরহাটের কৃতি সন্তান জাহেদুল আলম হিটো প্রধানমন্ত্রীর রাজন

6

আদম ব্যবসায়ী এলেন হেলিকপ্টারে, ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন ওস

7

একুশে পদকজয়ী কবি ও গীতিকার আজিজুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

8

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

9

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিওর মাধ্যমে ছড়াচ্ছে স্বাস্থ্য

10

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

11

কুষ্টিয়ায় যাত্রীদের কাছে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ায় গ্রীন এক্স

12

কুমারখালী উপজেলা গণঅধিকারের ২৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন

13

কুষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

14

সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

15

দৌলতপুরে পদ্মার পানি কমলেও কাটেনি দুর্ভোগ

16

কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি শিশুর মৃত্যু

17

পদ্মায় নিখোঁজের ৩৫ ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

18

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

19

ইবি শিক্ষিকা রুনার হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

20