Sattokhobor News
প্রকাশ : Oct 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ার কুমারখালীতে সাহেব আলী হত্যা মামলায় ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক নাদিরা সুলতানা আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। রায়ে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাতজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কুমারখালী উপজেলার চাপড়া গ্রামের বাসিন্দা মোজাম্মেলের ছেলে মোজাম্মেল হোসেন (৭৩), সামেদ আলীর ছেলে আইন উদ্দিন (৬৮) ও আকতার হোসেন (৪৩), আমেন উদ্দিনের ছেলে সাবু (৪১), আফসার শেখের ছেলে সোহাগ (৩৮), আজির উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (৪৩), মজিবর রহমানের ছেলে বিপুল (৩৪), ছবের উদ্দিনের ছেলে বদর উদ্দিন (৬৮), আসাদুলের ছেলে আফসার শেখ (৬৫), জামির শেখের ছেলে সুমিন (৩৮), আফসার শেখের ছেলে সেলিম (৪১) এবং আমেন উদ্দিন শেখের ছেলে আবু (৩৭)।

এছাড়া আমির হোসেনের ছেলে জুলু (৩৮) ও রাহুল (৩৪) এই দুজনের দুই বছর করে সশ্রম কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

আদালত সূত্র জানায়, সামাজিক আধিপত্য ও জমিজমা নিয়ে বিরোধের জেরে ২০১৩ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে সাহেব আলীকে হত্যা করা হয়। পরে উপজেলার চর-চাপড়া গ্রামের একটি কলাবাগানের পাশে তার মরদেহ ফেলে রাখা হয়।

এ ঘটনায় নিহতের ছোট ভাই আহম্মদ আলী ওরফে আকম আলী কুমারখালী থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক কাজী কামাল হোসেন ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর ২১ জনের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত হিসেবে অভিযোগপত্র দেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করা হয়। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট মনির হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করে সন্তোষ প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাঙ্গীরনগরে শামীম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন শিক্ষার

1

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮২৯

2

কুষ্টিয়ায় এবার মাজারের খাদেমের ওপর হামলা

3

কুষ্টিয়ায় টিটিসি’র শিক্ষক আমির হামজার বিরুদ্ধে ছাত্রীকে হুমক

4

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

5

ডিজেল বিক্রিতে এখনও ৭০ টাকা লোকসান হচ্ছে: রিজভী

6

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

7

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

8

রাতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ভাইরাল, সকালে গ্রেফতার ৩

9

কুষ্টিয়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযা

10

কুষ্টিয়ায় ১’শ ১১ হাসপাতালের মধ্যে লাইসেন্স নবায়ন মাত্র ১১টির

11

অনলাইনে লিখে মাসে ২ লাখ টাকা আয় করেন কলেজশিক্ষক মোস্তাফিজুর

12

লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি

13

কুষ্টিয়ায় সাবেক মেয়র আনোয়ারের বাড়িতে অভিযান, বাইরে বিক্ষোভ

14

গ্যাস বেলুন আটকে ১৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল

15

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

16

কবর খুঁড়ে পীর শামিমের দেহাবশেষ নিয়ে টানাটানি, আবারো কবরস্থান

17

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে সরকারী ব্যাংকের সিল ব্যবহার

18

পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল ভাংচুর, চিকিৎসক আহ

19

দুই বাসের সংঘর্ষে নিহত ২

20