Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় নদীতে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার


কুষ্টিয়া,শনিবার ২১ ফেব্রুয়ারি:
কুষ্টিয়ায় গড়াই নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার সময় শহরের উত্তর কমলাপুর এলাকায় নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে ৯৯৯ নম্বরে ফোন করে থানা পুলিশকে জানায়। এসময় থানা পুলিশ তাৎক্ষণিক ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়িকে অবহিত করে। পরে নৌ পুলিশের সদস্যরা এসে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। 

তবে তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার আনুমানিক বয়স ৪০ বছর বলেও জানিয়েছে পুলিশ।

মরদেহটির পরনে ছিল কালো রংয়ের প্যান্ট ও ঘিয়া রংয়ের শার্ট।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শফিকুর রহমান জানান, গড়াই নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবেএখনো তার নাম পরিচয় জানা যায়নি। পরিচয় সনাক্ত কাজ করছে পুলিশ। বিস্তারিত ময়নাতদন্তের প্রতিবেদন আসার পরে জানা যাবে।

মো:আল শাহরিয়ার রাহমান 
কুষ্টিয়া প্রতিনিধি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

1

কুষ্টিয়ায় আ.লীগ নেতা গুলিবিদ্ধ

2

কুষ্টিয়া মিরপুরে অভিযান চালিয়ে ৭,৫০০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট

3

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

4

বিসিএসআইআরের চেয়ারম্যান হলেন সামিনা

5

কুষ্টিয়া সীমান্তে অভিযানে ভারতীয় মাদকসহ চোরাচালান পণ্য উদ্ধা

6

সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

7

টিআই সাজ্জাদের বিরুদ্ধে সোর্সের মাধ্যমে টাকা নেওয়ার অভিযোগ উ

8

কুষ্টিয়ায় পীর শামীম হত্যা, মামলা করতে আগ্রহী নয় পরিবার

9

কুষ্টিয়াতে মাদকবিরোধী অভিযান

10

নর্থ সাউথ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য হলেন আবদুর রব খা

11

কুষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

12

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

13

কুষ্টিয়ায় নৈশ প্রহরীদের বেঁধে সোনার দোকানসহ ৫ দোকানে ডাকাতি

14

নদীতে ভাসমান তরমুজ আনতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

15

কোনো মামু খালুকে ছাড় দিয়ে কথা বলবো না: জামায়াত আমির

16

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে একটি অস্ত্র ও দুইটি হাতবোমাসহ যু

17

কুষ্টিয়া কারাগারে হাজতির মৃত্যু, প্রাথমিকভাবে আত্মহত্যার ধার

18

ফেসবুক কি সত্যিই পোস্টের রিচ কমিয়ে দেয়

19

‘কে এই হাসান’কে থামিয়ে অশ্বিন-জাদেজা ঝড়

20