Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় হামের উপসর্গে শিশুর মৃত্যু, ৪ মাসে প্রাণহানি ১০

কুষ্টিয়া: কুষ্টিয়ায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৫ মে) রাত ৩টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরাফাত (৬ মাস) নামের ওই শিশুটির মৃত্যু হয়।

শিশু আরাফাত কুষ্টিয়া সদর উপজেলার হাটশ-হরিপুর এলাকার বিজয়ের ছেলে।

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাসরিন জানান, গত ২ মে হামের উপসর্গ নিয়ে শিশুটিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় গত চার মাসে হামের উপসর্গে মোট ১০ শিশুর মৃত্যু হলো।

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, মার্চের মাঝামাঝি সময়ে জেলায় হামের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১ হাজার ৪৯ জন শিশু ভর্তি হয়েছে।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে ১৬ জন শিশু হাসপাতাল ছেড়েছে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ১৪৫ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎকর্মীর সাথে ইউএনও’র অসৌজন্যমূলক ব্যবহারের অভিযোগ, বিদ

1

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

2

ওয়েসিস ফিরছে, পুরোনো জাদু ফিরবে কি

3

খালেদা জিয়া আপসহীন রাজনীতির অনন্য দৃষ্টান্ত

4

মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের কমিটি গঠন

5

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

6

আইফোনে এল আরসিএসে বার্তা আদান-প্রদানের সুবিধা

7

কুমারখালী থেকে ওঠা সৌহার্দ পরিবহণের ৮ যাত্রীর পরিচয় মিলেছে

8

রাতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ভাইরাল, সকালে গ্রেফতার ৩

9

আসুন, পচা অতীত নিয়ে চর্চা না করে ঐক্যবদ্ধভাবে এগোনোর রূপরেখা

10

পর্যটনশিল্পের বিকাশে ট্যুরিস্ট পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখ

11

ঢাবির শহীদুল্লাহ হলের পাশে মিললো যুবকের মরদেহ

12

গুগলে শিক্ষানবিশীর সুযোগ

13

স্বাস্থ্যকেন্দ্রে দেরিতে আসেন চিকিৎসক-কর্মকর্তারা, বাড়ি যান

14

কুষ্টিয়ায় বিচার বিভাগীয় কর্মচারীদের বিক্ষোভ

15

দর্শক নাটকে মন খারাপের গল্প দেখতে পছন্দ করেন

16

গরু কিনতে সরকারি গাড়ি নিয়ে হাটে ইউএনও

17

লংমার্চ অযথা জনগণের ভোগান্তি সৃষ্টি করবে: কুষ্টিয়ায় প্রতিমন্

18

কুষ্টিয়ায় হাম উপসর্গে শিশুর মৃত্যু

19

কুষ্টিয়ায় বিলাসবহুল এডুকেয়ার আইডিয়াল স্কুলের আবাসিকে শিক্ষার

20