Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় পিএসসির চলমান সংস্কার কার্যক্রম শীর্ষক দিনব্যাপী সেমিনার

কুষ্টিয়ায় গতিশীল ও আধুনিক কমিশন (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন) গঠনে চলমান সংস্কার কার্যক্রম শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া। 

স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল- ইসলামের সভাপতিত্বে এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রকল্প পরিচালক যুগ্ম সচিব মো. আসাদুজ্জামানের (এনডিসি) সঞ্চালনায় সেমিনারে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার শিকদার মো. হাসান ইমাম, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর প্রমুখ বক্তব্য রাখেন।  

সেমিনারে জেলার বিভিন্ন পর্যায়ের বিসিএস ক্যাডারের কর্মকর্তাবৃন্দ ছাড়াও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া বলেন, পিএসসিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি একটি আস্থার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পিএসসিতে বিভিন্ন সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এজন্য ধারাবাহিকভাবে নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।  

তিনি আরও বলেন, প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে প্রিলিমিনারি এবং মৌখিক পরীক্ষায় শতভাগ নিরপেক্ষতা বজায় রেখে ফলাফল মূল্যায়ন করা হচ্ছে। যাতে করে প্রকৃত মেধাবীরা তাদের মেধার মূল্যায়নের সুযোগ পান।

ইতোমধ্যেই বিসিএস পরীক্ষায় মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ নির্ধারণ করা হয়েছে।  

সচিব বলেন, আগামীতে মৌখিক পরীক্ষার নাম্বার আরো কমানো যায় কিনা সেই চিন্তা ভাবনাও চলছে। প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার কারণে এখন আর অতীতের মত বিসিএসসহ পিএসসির অধীনে যেসব পরীক্ষা অনুষ্ঠিত হয় সেসব পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ থাকছে না। 

সেমিনারে অংশগ্রহণকারীরা গতিশীল ও আধুনিক বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠনে তাদের সুচিন্তিত মতামত প্রদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দর্শক নাটকে মন খারাপের গল্প দেখতে পছন্দ করেন

1

কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

2

শামীম মোল্লা হত্যা মামলার এজাহারে আসামিদের ক্রম বদল, তদন্তে

3

গ্যাস বেলুন আটকে ১৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল

4

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

5

ব্যালট পেপার নিয়ে পালানোর সময় যুবক আটক, তিন বছরের কারাদণ্ড

6

রাজধানীতে র‍্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ৩

7

ডেমরায় রাস্তা পারাপার সময় ট্যাংক লরির ধাক্কায় যুবক নিহত

8

১২ ঘণ্টারও কম সময়ে ফের স্বর্ণের দামে বড় লাফ

9

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

10

কুষ্টিয়া হাটশ হরিপুরে ইউনিয়নে এক প্রতিবন্দী গৃহবধু ধর্ষনের

11

ভেড়ামারায় কুকুরের কামড়ে একদিনে আহত ২২

12

পর্যটনশিল্পের বিকাশে ট্যুরিস্ট পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখ

13

স্বাস্থ্যকেন্দ্রে দেরিতে আসেন চিকিৎসক-কর্মকর্তারা, বাড়ি যান

14

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী মনোনীত হলেন তারেক রহমান

15

কুষ্টিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ৫৩ তম জাতীয় স্কুল মাদ্রাসা গ

16

কুষ্টিয়ায় পীর শামীম হত্যা, মামলা করতে আগ্রহী নয় পরিবার

17

সীমান্তে পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে পাহারায়

18

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

19

কুষ্টিয়ার মিরপুরে একযোগে তিন সরকারি দপ্তরে চুরি

20