Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। উদ্ধার করা এসব মাদক ও পণ্যের আনুমানিক মূল্য ২ লাখ ৯ হাজার ৫০০ টাকা।  

শনিবার (১১ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীন জামালপুর জয়পুর মাঠ পাড়া এলাকায় অভিযান চালায় বিজিবির একটি সদস্য।

এসময় ৫০ বোতল ভারতীয় ট্রিপোলিডাইন হাইড্রোক্লোরাইড ও কোডেইন ফসফেট সিরাপ উদ্ধার করা হয়।  একই দিনে সকালে তেঁতুলবাড়ী খাসমহল এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। 

এছাড়াও গভীর রাতে শেওড়াতলা কাজিপুর উত্তরপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০০ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। অন্যদিকে আজ ভোরে পূর্ব বিলগাথুয়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৪০০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে মাদক,বিস্ফোরক দ্রব্যসহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক আইনমন্ত্রী আনিসুল, সাবেক মেয়র তাপসসহ ৪০ জনের বিরুদ্ধে

1

নিয়মিত ও মোবাইল কোর্ট মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

2

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

3

পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল ভাংচুর, চিকিৎসক আহ

4

খালেদা জিয়া আপসহীন রাজনীতির অনন্য দৃষ্টান্ত

5

কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ

6

মেহেরপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

7

থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

8

লাখ টাকা ও ল্যাপটপ চাওয়া খোকসা থানার সেই ওসির বিচারের দাবিত

9

ফার্মগেটে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

10

কুষ্টিয়ায় বাসচাপায় নারীসহ নিহত ২

11

কুষ্টিয়া মিরপুরে অভিজান চালিয়ে ৭,৫৫০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট

12

কুষ্টিয়ার দৌলতপুরে মায়ের জন্য সুতা কিনতে গিয়ে প্রাণ গেল ত

13

কুষ্টিয়ায় একতা ক্লিনিকে শিশুর মৃত্যু ঘটনায় ২ চিকিৎসক পুলি

14

কুষ্টিয়া রেজিস্ট্রি অফিসে নতুন কমিটি করে চাঁদাবাজির পাঁয়তা

15

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু‘পক্ষের সংঘর্ষে নিহত ১

16

‘ভারতকে হারিয়ে সবাই মজা পায়, মজা নিতে দিন’

17

গড়াই নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ, ১৯ ঘণ্টা পর একজনের মর

18

কুষ্টিয়া সীমান্তে দেশীয় পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার

19

কুষ্টিয়া সীমান্তে মদ-মোটরসাইকেলসহ তিন তরুণ আটক

20