Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ার শামীম হত্যা : রাজশাহী থেকে রাজীব মিস্ত্রি গ্রেফতার

কুষ্টিয়ার দৌলতপুরে পীর পরিচিতি পাওয়া আব্দুর রহমান শামিম ওরফে জাহাঙ্গীর (৬৫) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রিকে (৩২) রাজশাহী থেকে গ্রেফতার করেছে র‍্যাব। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে ১১টার দিকে রাজশাহীর গোদাগাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজীব মিস্ত্রি ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামের গাজী মিস্ত্রির ছেলে এবং মামলার ৩ নম্বর আসামি। 

কুষ্টিয়া র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাব-৫ রাজশাহী ও র‍্যাব-১২ কুষ্টিয়ার যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, পীর হত্যা, আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলা এবং বিভিন্ন ভিডিও ফুটেজের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। এখন পর্যন্ত এ ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। র‍্যাবের হাতে গ্রেফতার রাজিবকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে গত রবিবার ও সোমবার দিবাগত রাতে একই ইউনিয়নের পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর ও ইসলামপুর এলাকা থেকে বিপ্লব হোসেন (২৬), আলিফ ইসলাম (২৩) এবং দশম শ্রেণির ছাত্র আলঙ্গীর হোসেনকে (১৬) গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

উল্লেখ্য, গত ১১ এপ্রিল কোরআন অবমাননার অভিযোগ তুলে আব্দুর রহমান শামিমকে তাঁর আস্তানার ভেতরে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এসময় দরবার শরীফ ভাঙচুর এবং অগ্নিসংযোগ ঘটানো হয়। এ ঘটনায় ১৩ এপ্রিল নিহতের বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

1

কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩

2

যেভাবে খুন হন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী

3

কুষ্টিয়ায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, আক্রান্ত ২৮

4

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা, পলাতক গৃহকর্তা

5

কুষ্টিয়ায় পীর শামীম হত্যা, মামলা করতে আগ্রহী নয় পরিবার

6

কুষ্টিয়ায় মজুরি বাড়ানোর দাবিতে বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ

7

শেষ আটের টিকিট কেটেই ভারতকে পাকিস্তানের হুংকার

8

কুষ্টিয়া সীমান্তে অভিযানে ভারতীয় মাদকসহ চোরাচালান পণ্য উদ্ধা

9

কুষ্টিয়ায় বিচার বিভাগীয় কর্মচারীদের বিক্ষোভ

10

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

11

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

12

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

13

রাজধানীতে র‍্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ৩

14

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

15

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে জোর করে পদত্যাগের অভিযোগে নত

16

কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

17

কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার মাদ

18

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

19

গুগলে শিক্ষানবিশীর সুযোগ

20