Sattokhobor News
প্রকাশ : Sep 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল ভারতীয় মাদক উদ্ধার

কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে ১৮ লাখ ৭৪ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাত ১২টা ১০ মিনিটে ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শুকুনতলা মাঠে অভিযান চালায় একটি বিজিবি টহল দল।  

এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় দুই বোতল ফেয়ারডিল সিরাপ ও ২ হাজার ১০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ৩০ হাজার ৮০০ টাকা।

 

এরপর রাত ১টা ৪৫ মিনিটে বিলগাথুয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পশ্চিম বিলগাথুয়া মাঠে অভিযান চালানো হয়। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৯ বোতল ভারতীয় মদ, ৯৫০ পিস ডেক্সামেথাসন ও ১ হাজার ৯০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক সিজার মূল্য ৮ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা।

এছাড়াও বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ডিগ্রিচর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে বিজিবি।

এ সময় মালিকবিহীন অবস্থায় ১৮ বোতল ভারতীয় মদ, ৫০ পিস ডেক্সামেথাসন ও ১ হাজার ১১০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা।

বিজিবির হিসাব অনুযায়ী, পৃথক তিনটি অভিযানে মোট ২৭ বোতল ভারতীয় মদ, ২ বোতল ফেয়ারডিল সিরাপ, ৩ হাজার ১০০ পিস ডেক্সামেথাসন ও ৩ হাজার ১০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট আনুমানিক সিজার মূল্য ১৮ লাখ ৭৪ হাজার ৩০০ টাকা।

 

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।  

বিজিবি আর জানায়, সীমান্ত সুরক্ষা, মাদক চোরাচালান বন্ধ এবং সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ

1

কুষ্টিয়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২০ এপ্রিল

2

কুষ্টিয়া সীমান্তে ৪ ভারতীয় নাগরিককে পুশইন চেষ্টা বিজিবির বাধ

3

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

4

এক বোন স্বাক্ষর না দিয়ে ব্ল্যাকমেল করছে

5

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

6

বলাৎকারের অভিযোগ • মাদরাসার শিক্ষককে গণপিটুনি, উদ্ধারে গিয়ে

7

মাদক-চোরাচালানের করিডোর যেন দৌলতপুর, ৯ মাসে জব্দ ৩৫ কোটি টাক

8

ফোনালাপ ফাঁস, যেকোনো সময় দেশে ফিরবেন শেখ হাসিনা

9

দৌলতপুরে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই নিহত, পরিবারের দাবি

10

কুমারখালীতে শ্রমিক দল নেতার এক্সক্যাভেটরে আগুন, বালু ব্যবসায়

11

কুষ্টিয়ার কুমারখালীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

12

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষার কেন্দ্র তাল

13

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে হাসপাতালে ভর্তি ২৮

14

কুষ্টিয়ায় যাত্রীদের কাছে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ায় গ্রীন এক্স

15

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যুবদলের আ

16

দুপুরে স্বামীর সঙ্গে বিচ্ছেদ, সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর

17

ময়মনসিংহে টিকা নেওয়ার আগেই হামে আক্রান্ত, দু’মাসে মৃত্যু ৩৩

18

কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন সাড়ে ১৫শ রোগী

19

ভেড়ামারায় ছাত্রদল নেতাসহ গুলিবিদ্ধ তিন

20