Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কুষ্টিয়া, ১০ এপ্রিল' ২০২৬:
কুষ্টিয়ার মিরপুরে এক স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার উপজেলার ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে এঘটনা ঘটে।
পুলিশ ও পরিবার সূত্র জানিয়েছে, ওই শিক্ষার্থী সকালে বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরে  বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর রাতেই বিদ্যালয়ের গেইটের তালা খুলে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে  প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে কুষ্টিয়ার আড়াইশ' শয্যার  হাসপাতালে ভর্তি করা হয়। তবে কারা এঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। রহস্য উদঘাটনে কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনী।  
ভুক্তভোগী শিক্ষার্থী ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তিনি বারুইপাড়া ইউনিয়নের মির্জানগরে নানা বাড়িতে থেকে পড়াশোনা করতেন। তার গ্রামের বাড়ি উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের শিমুলিয়া এলাকায়।
 হাসপাতালের আবাসিক মেডিকেল
অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানিয়েছেন, ওই শিক্ষার্থীর শরীরে ধর্ষণের আলামত মিলেছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তিনি আশঙ্কামুক্ত। 

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ' বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেবে পুলিশ।'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরে ফিরলেন সোহেল, ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘো

1

ঢাবির শহীদুল্লাহ হলের পাশে মিললো যুবকের মরদেহ

2

রাজস্ব কর্মকর্তাদের ওপর হামলা-গাড়ি ভাঙচুরের মামলার গ্রেফতার

3

রামেকে ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে তিন শিশুর মৃত্যু, নতুন ভর্

4

নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের রহস্য দ্রুত উদঘাটন করা হবে: পুল

5

দর্শক নাটকে মন খারাপের গল্প দেখতে পছন্দ করেন

6

বোমাতঙ্ক ও বিদায়ের বিষাদে শেষ হলো লালন সাঁইয়ের সাধুসঙ্গ

7

তৈরি পোশাকশিল্পে বিপদ সংকেত

8

যাত্রীবাহী বাসে মিলল বিপুল পরিমান ইয়াবা

9

দেশে ৪ মে পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে

10

লালনের আখড়াবাড়ির দানবাক্সে মিললো সাড়ে ৬ লাখ টাকা

11

কুষ্টিয়ায় ১২ টন খোলা চিনি জব্দ, আটক ৪

12

কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

13

কুষ্টিয়ায় তালাক না দিয়েই এক ছেলেকে দ্বিতীয় বিয়ে করে প্

14

বারহাট্টা উপজেলার সাবেক চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

15

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলা: ছাত্রদলের ১০

16

হাসপাতালের কোয়ার্টারে মুরগির খামার, দুর্গন্ধে নাকাল রোগী-পথচ

17

কুষ্টিয়ার মিরপুরে একযোগে তিন সরকারি দপ্তরে চুরি

18

কুষ্টিয়ায় বিচার বিভাগীয় কর্মচারীদের বিক্ষোভ

19

আসুন, পচা অতীত নিয়ে চর্চা না করে ঐক্যবদ্ধভাবে এগোনোর রূপরেখা

20