Sattokhobor News
প্রকাশ : Oct 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

লালনের আখড়াবাড়ির দানবাক্সে মিললো সাড়ে ৬ লাখ টাকা

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়ির দানবাক্স থেকে ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা পাওয়া গেছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আখড়াবাড়ির মাজারের ভেতরে ও বারান্দায় থাকা দুটি সিন্দুক খুলে এ টাকা পাওয়া যায়।

কুমারখালীর সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার জানান, সাধারণত বছরে দুইবার লালন আখড়াবাড়ির দানবাক্স খোলা হয়। প্রথমবার অক্টোবর মাসে এবং দ্বিতীয়বার লালন তিরোধান দিবসের পর দানবাক্স খোলা হয়। এখন থেকে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে দানবাক্স খোলা হবে।

তিনি আরও জানান, গতবারের তুলনায় এবার দানবাক্সে বেশি টাকা পাওয়া গেছে। টাকা গণনা শেষে প্রশাসনের পক্ষ থেকে তা বুঝে নেওয়া হয়েছে। রোববার এসব টাকা লালন অ্যাকাডেমির তহবিলে জমা দেওয়া হবে।

এর আগে, গত বছরের অক্টোবরে দানবাক্স খুলে ৪ লাখ ৯২ হাজার ২৬৪ টাকা পাওয়া যায়। পরে লালন স্মরণোৎসবের পর দানবাক্স খুলে পাওয়া যায় ৯ লাখ ২২ হাজার ২৪২ টাকা।

দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও লালন স্মরণোৎসবের অর্থ উপকমিটির আহ্বায়ক জাকির হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিফাত, কুমারখালীর সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ারসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও লালন অ্যাকাডেমির সদস্যরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

1

ভ্যান চালিয়ে পাঁচ সদস্যের সংসার চালাচ্ছেন ১০ বছরের জুনায়েদ

2

নদীতে ভাসমান তরমুজ আনতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

3

কুষ্টিয়ায় তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী লাঠিখেলার উদ্বোধন

4

গাইবান্ধায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

5

কবর খুঁড়ে পীর শামিমের দেহাবশেষ নিয়ে টানাটানি, আবারো কবরস্থান

6

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

7

বিভক্তি আর চলতে দেওয়া যায় না: জামায়াতের আমির

8

ফেসবুক কি সত্যিই পোস্টের রিচ কমিয়ে দেয়

9

কুষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

10

পাঠাও প্রতিষ্ঠাতা ফাহিমকে হত্যায় ৪০ বছরের কারাদণ্ড

11

দৌলতপুরে পদ্মা নদীর পানি ধীরগতিতে বৃদ্ধি, ২৪ ঘণ্টায় বেড়েছে ১

12

পরীক্ষার হলে ক্যামেরা বন্ধ ছিল বললে বুঝবো ডাল মে কুচ কালা হ্

13

কুষ্টিয়ায় টিটিসি’র শিক্ষক আমির হামজার বিরুদ্ধে ছাত্রীকে হুমক

14

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যুবদলের আ

15

কুষ্টিয়ায় জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

16

খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে বিদ্যালয় পুড়ে ছাই, ২০ লাখ টাকা ক্ষতি

17

কুষ্টিয়া সীমান্তে ২৩ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি মালা

18

ময়মনসিংহে টিকা নেওয়ার আগেই হামে আক্রান্ত, দু’মাসে মৃত্যু ৩৩

19

রাজধানীতে র‍্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ৩

20