Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

কুষ্টিয়া সীমান্তে পৃথক দুইটি স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট বাজি ও মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার সকাল ৬টা ৩০ মিনিটের সময় কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ কাজীপুর বিওপির কাজীপুর বর্ডারপাড়া মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩৪ হাজার ৫৬০ পিস চকলেট বাজি উদ্ধার করা হয়। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এর আগে শনিবার রাত ১১টা ৩০ মিনিটের সময় কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ পূর্ব বিলগাথুয়া মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩০ বোতল মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত এসব চকলেট বাজি ও মদের আনুমানিক মূল্য ৯ লাখ ৯ হাজার টাকা। 

বিজিবি জানায়, উদ্ধারকৃত চকলেট বাজি বিধি মোতাবেক কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং ভারতীয় মদ ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা রাখা হয়েছে। 

বিজিবি আরও জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক, বিস্ফোরক দ্রব্যসহ সব প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

1

কুষ্টিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

2

কুষ্টিয়া "মো. রাফি আহনাফ খানে" ২য় স্থান হয়ে আন্তর্জাতিক মানে

3

ধান তলিয়ে যেতে দেখে কৃষকের মৃত্যু

4

নদী, খাল, বিলে কোনো অবৈধ দখলদার থাকবে না: আইনমন্ত্রী

5

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮২৯

6

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

7

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

8

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

9

কুষ্টিয়ায় অবৈধভাবে তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

10

দুপুরে স্বামীর সঙ্গে বিচ্ছেদ, সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর

11

কুষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

12

কোনো মামু খালুকে ছাড় দিয়ে কথা বলবো না: জামায়াত আমির

13

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

14

আইফোনে এল আরসিএসে বার্তা আদান-প্রদানের সুবিধা

15

জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাঁসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

16

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী মনোনীত হলেন তারেক রহমান

17

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: এক জেলের লাশ উদ্ধার, নিখোঁজ আরও ৩

18

পদ্মায় অবৈধ বালু উত্তোলন নিয়ে ব্যাপক গোলাগুলি

19

চেনা সহকর্মীরা অচেনা হয়ে গেলেন, শিল্পকলা থেকে বেরিয়ে জ্যোতিক

20