Sattokhobor News
প্রকাশ : Sep 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভেড়ামারায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

ভেড়ামারায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি:
“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় অনুষ্ঠিত হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬।
বাংলাদেশ পুলিশের উদ্যোগে ভেড়ামারা থানা আয়োজিত এ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় উপজেলার সোনার বাংলা মুড়ির মেল সংলগ্ন মাঠে। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখার পাশাপাশি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা।
চ্যাম্পিয়নশিপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান। এ সময় ভেড়ামারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম রকিবসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
চ্যাম্পিয়নশিপে ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের পক্ষ থেকে একটি কাবাডি দল অংশগ্রহণ করে। দলের খেলোয়াড়দের উৎসাহ দিতে স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও মাঠে উপস্থিত ছিলেন।
মোকারিমপুর ইউনিয়নের কাবাডি দলটি ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব শাহাজান আলীর দিকনির্দেশনায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কুষ্টিয়া জেলার সদস্য ও ভেড়ামারা উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ডা. শাকিল আহমেদের তত্ত্বাবধানে চ্যাম্পিয়নশিপে অংশ নেয়।
এ সময় কৃষক নেতা ডা. শাকিল আহমেদ বলেন, “তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। কাবাডির মতো দেশীয় খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাঠমুখী করা গেলে অপরাধ প্রবণতা কমানোর পাশাপাশি সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ে তোলা সম্ভব।”
তিনি এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, অভিভাবক ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
আয়োজক ভেড়ামারা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই এ ধরনের ক্রীড়া আয়োজন করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় হামের উপসর্গে শিশুর মৃত্যু, ৪ মাসে প্রাণহানি ১০

1

এক বোন স্বাক্ষর না দিয়ে ব্ল্যাকমেল করছে

2

১২ ঘণ্টারও কম সময়ে ফের স্বর্ণের দামে বড় লাফ

3

কুষ্টিয়ায় নৈশ প্রহরীদের বেঁধে সোনার দোকানসহ ৫ দোকানে ডাকাতি

4

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষে নিহত

5

কুষ্টিয়ায় নদীতে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

6

শামীম মোল্লা হত্যা মামলার এজাহারে আসামিদের ক্রম বদল, তদন্তে

7

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে একটি অস্ত্র ও দুইটি হাতবোমাসহ যু

8

যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন রাখতে চা

9

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

10

অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা

11

মেয়াদ শেষের আগেই কূটনৈতিক পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা

12

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

13

পদ্মায় ডুবে যাওয়া বাসটি কুষ্টিয়া থেকে ছেড়েছিল, যাত্রী ছিল ৪০

14

পরীক্ষার হলে ক্যামেরা বন্ধ ছিল বললে বুঝবো ডাল মে কুচ কালা হ্

15

স্কুল থেকে ছাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধারের ঘটনায় ধর্ষণ মামলা

16

তারেক রহমানের উপহার পাওয়া সেই গফুর মল্লিকের বাড়িতে হামলা

17

‘আমি শিক্ষামন্ত্রী, আমিই আপনাদের সরকার’

18

লাখ টাকা ও ল্যাপটপ চাওয়া খোকসা থানার সেই ওসির বিচারের দাবিত

19

পার্কে একসঙ্গে বিষপান, হাসপাতালে ভর্তি পর/কীয়া প্রেমিক যুগল

20