Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

পদ্মায় ডুবে যাওয়া বাসটি কুষ্টিয়া থেকে ছেড়েছিল, যাত্রী ছিল ৪০

কুষ্টিয়া: রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে পড়ে যাওয়া এসবি পরিবহনের বাসটি কুষ্টিয়ার মজমপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গিয়েছিল। এ সময় বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। তবে ফেরিতে ওঠার আগে সব যাত্রীকে নামিয়ে দেওয়ায় দুর্ঘটনায় কোনো হতাহত হয়নি।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।

এসবি পরিবহনের কাউন্টার মাস্টার আবু সাঈদ জানান, ‘নন-এসি বাসটি সকাল ৭টায় কুষ্টিয়ার মজমপুরে অবস্থিত নিজস্ব কাউন্টার থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। সকাল ৯টার দিকে বাসটি দৌলতদিয়া ফেরিঘাটে পৌঁছায়। পরে যাত্রীদের নামিয়ে ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়।’

বাসের যাত্রী জুবায়ের বলেন, ‘সৃষ্টিকর্তার রহমতে সবাই সুস্থ আছি। বাসে থাকা কোনো যাত্রীর ক্ষতি হয়নি।’

বাসে থাকার আরেক জন যাত্রী সাঈদ আরও জানান, ‘দুর্ঘটনার সময় বাসের ভেতরে চালক ও তার সহকারী ছিলেন। তবে তারা দুজনই নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন।’

উল্লেখ্য, দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় এসবি পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। তবে এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় বিলাসবহুল এডুকেয়ার আইডিয়াল স্কুলের আবাসিকে শিক্ষার

1

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

2

দর্শক নাটকে মন খারাপের গল্প দেখতে পছন্দ করেন

3

থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

4

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

5

জামিননামা ছাড়াই হত্যা মামলার আসামি ৩ ভাইয়ের মুক্তি

6

কুষ্টিয়ায় বিচার বিভাগীয় কর্মচারীদের বিক্ষোভ

7

আদম ব্যবসায়ী এলেন হেলিকপ্টারে, ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন ওস

8

কুষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

9

ফেসবুক কি সত্যিই পোস্টের রিচ কমিয়ে দেয়

10

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

11

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে নাটোরে মহাসড়কে শ্রেণিকক্ষের বেঞ্চ

12

কুষ্টিয়া সীমান্তে অভিযানে ভারতীয় মাদকসহ চোরাচালান পণ্য উদ্ধা

13

নারায়ণগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার

14

বিদেশি পিস্তল নিয়ে দুলাভাইকে হুমকি, শ্যালক আটক

15

কুষ্টিয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

16

চেয়ারম্যান পদ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

17

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

18

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

19

কুষ্টিয়ার খোকসায় খাল খনন প্রকল্পে হামলা, বেঁধে রেখে দুই এক্স

20