Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা, পলাতক গৃহকর্তা

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী ও তিন সন্তানসহ একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোররাতে উপজেলার রাউৎকোনা গ্রামে ঘটে যাওয়া এই ঘটনায় গৃহকর্তা ফোরকান মিয়া এখন পলাতক রয়েছেন। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহকর্তা ফোরকান মিয়াই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। নিহতদের মধ্যে রয়েছেন ফোরকান মিয়ার স্ত্রী শারমিন এবং তাদের তিন সন্তান- মীম, মারিয়া ও ফারিয়া। নিহত অপর একজনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। হত্যার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী মনির হোসেনের বাড়িতে সপরিবারে ভাড়া থাকতেন ফোরকান মিয়া। শুক্রবার (৮ মে) রাতেও পরিবারের সবাইকে স্বাভাবিকভাবে দেখা গেছে। তবে শনিবার সকালে হঠাৎ পাঁচজনের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় তিন শিশু, এক নারী ও এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবরটি ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। একসঙ্গে একই পরিবারের পাঁচজনের এমন নির্মম মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।

প্রতিবেশীরা বলছেন, ফোরকান ও তার স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো। ওই বিরোধের জেরেই তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যেতে পারেন।

গাজীপুর জেলার পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন জানান, কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে হত্যার ঘটনা ঘটেছে এবং ঘটনার পর থেকেই গৃহকর্তা ফোরকান মিয়া পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

তিনি আরও জানান, ঘটনার কারণ ও বিস্তারিত জানতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম জোরদার করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৈরি পোশাকশিল্পে বিপদ সংকেত

1

অনলাইনে লিখে মাসে ২ লাখ টাকা আয় করেন কলেজশিক্ষক মোস্তাফিজুর

2

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

3

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

4

তাসনিম জারার নির্বাচনি ইশতেহার ঘোষণা

5

কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম বিকৃতিকারী সেই ভন্ডপীর শামীম রেজার আ

6

ঢাবির শহীদুল্লাহ হলের পাশে মিললো যুবকের মরদেহ

7

বিভক্তি আর চলতে দেওয়া যায় না: জামায়াতের আমির

8

টঙ্গীতে বাবা ও ছেলের হাত-পায়ের রগ কেটে হত্যা

9

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

10

বোরকা পরে চুরির অভিযোগ, ধরে ফেলে যুবককে রাতভর নির্যাতন

11

দুই বাসের সংঘর্ষে নিহত ২

12

ডেমরায় রাস্তা পারাপার সময় ট্যাংক লরির ধাক্কায় যুবক নিহত

13

ভেড়ামারায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

14

ইবি শিক্ষিকা রুনার হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

15

কুষ্টিয়ায় জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

16

কানায় কানায় পরিপূর্ণ সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ

17

শৈলকুপায় রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় ট্রাকচালক নিহত

18

ভ্যান চালিয়ে পাঁচ সদস্যের সংসার চালাচ্ছেন ১০ বছরের জুনায়েদ

19

কুষ্টিয়ায় স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

20