Sattokhobor News
প্রকাশ : Sep 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় নৈশ প্রহরীদের বেঁধে সোনার দোকানসহ ৫ দোকানে ডাকাতি

কুষ্টিয়ার খোকসার একটি বাজারে নৈশ প্রহরী ও ব্যবসায়ীদের বেঁধে রেখে তিনটি সোনার দোকানসহ পাঁচ দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। তবে পুলিশের দাবি, এটি ডাকাতি নয় শতভাগ চুরির ঘটনা।

সোমবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার একতারপুর বাজারে প্রায় আড়াই ঘণ্টা ধরে ২০-২৫ জনের একটি ডাকাত দল ডাকাতি করে নির্বিঘ্নে চলে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী ও নৈশ প্রহরীরা জানায়, রাত একটার দিকে কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে ডাকাত দল বাজারে হানা দেয়। তারা একে একে চারজন নৈশ প্রহরীকে ধরে এনে ওবায়দুলের চায়ের দোকানের মধ্যে হাত বেঁধে বসিয়ে রাখে। এ সময় ডাকাতরা প্রানোতোষ বিশ্বাসের পূর্ণ জুয়েলার্সের দুটি শো রুম ও কারখানার তালা ভেঙে লকারে রাখা প্রায় ২০ ভরি রুপা, নগদ ২৫ হাজার টাকা ও কয়েক ভরি স্বর্ণের পুরাতন গহনা নিয়ে যায়। রাত একটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত পর্যায়ক্রমে মানিক বিশ্বাসের মানিক জুয়েলার্স, সঞ্জয় বিশ্বাসের ঈশানী বিউটি কসমেটিকস, পাখি ভ্যানের মেকার হান্নান শেখ ও চায়ের দোকানি ওবায়দুলের দোকান থেকে কয়েকটি মুঠোফোন ও নগদ ১২ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায়।

নৈশ প্রহরীরা আরও জানান, সশস্ত্র ডাকাত দলটিতে ২০ থেকে ২৫ জন সদস্য ছিলো। তাদের প্রত্যেকের মুখ গামছা দিয়ে বাঁধা ছিলো। ডাকাতদের কাছে রাইফেল ও ধারালো অস্ত্র ছিলো। কারো কারো কাছে একাধিক ধারালো অস্ত্র ছিলো। তারা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে প্রথমে নৈশ প্রহরীদের একত্রিত করে গামছা ছিঁড়ে বেঁধে ফেলে। কয়েকজন মিলে নৈশ প্রহরী ও দুই ব্যবসায়ীকে পাহারা দেয়। ডাকাত দলের কিছু সদস্য দোকান গুলোর তালা ভেঙে ভিতরে ঢুকে মালামাল ও নগদ টাকা লুটে নেয়। তারা চলে যাওয়ার সময় দুইজন নৈশ প্রহরীকে হাত বাঁধা অবস্থায় বাজার থেকে আধা কিলোমিটার দূরের শৈলডাঙ্গী মহাশ্মশান পর্যন্ত নিয়ে যায়।

ব্যবসায়ী প্রানোতোষ বিশ্বাস বলেন, রাতে দোকান বন্ধের সময় বিদ্যুতের লাইন বন্ধ করে রেখে যান। তার পরেও ডাকাতরা তার দোকানের সবগুলো সিসি ক্যামেরা ভেঙে ফেলেছে। এ ছাড়া তার দুই শো রুম ও কারখানার লাকারের কয়েকটি ড্রয়ার ভেঙে কয়েক ভরি পুরাতন গহনা, ২০ ভরি খাঁটি রুপা ও ক্যাশ ড্রয়ারের মধ্যে থাকা ২৫ হাজার টাকা নিয়ে গেছে।

তিনি আরও বলেন, ভোর সাড়ে ৪টার দিকে স্থানীয় একজন তাকে ফোন দিয়ে তার দোকানে ডাকাতির ঘটনা জানায়। তিনি বাজারে এসে দোকানের শাটার বন্ধ পান। পরে ভিতরের ঢুকে ডাকাতির ঘটনা টের পান।

পাখি ভ্যানের মেকার আব্দুল হান্নান শেখ বলেন, ত্রিশ বছর ব্যবসা করছেন, তার সামনে এমন ঘটনা ঘটেনি। ডাকাতরা তাকে ধরে নিয়ে গিয়ে নৈশ প্রহরীদের সঙ্গ বেঁধে রাখে। তার কাছে থেকে ধারকরে আনা পাঁচ হাজার টাকা ও মুঠোফোনটি নিয়ে যায়।

বাজারের পাহারা ব্যবস্থাপনা কমিটির অর্থ সম্পাদক গ্রাম্য চিকিৎসক ওহিদুল ইসলাম বলেন, বাজারের পাঁচজন পাহারাদারের চারজনকে আটকে প্রায় আড়াই ঘণ্টা ধরে ডাকাতি করেছে। রাতেই পুলিশ এসেছিল। এখনো মামলা করা হয়নি।
তবে খোকসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন দাবি করেন, একতারপুর বাজারের তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এটি শতভাগ চুরি বলে দাবি করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফার্মগেটে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

1

কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

2

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

3

কেন্টাকিতে আদালত ভবনের ভেতর বিচারককে গুলি করে হত্যা, শেরিফ গ

4

কুতুবদিয়ায় প্রেমিকের বিয়ের আসরে বিষ পানে প্রেমিকার মৃত্যু

5

ঝিনাইদহে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২

6

কুষ্টিয়ায় ভোজ্যতেল মজুতের অপরাধে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

7

কুষ্টিয়ায় সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত, ভারতে ফিরিয়ে নিল

8

কুষ্টিয়ার বিত্তিপাড়ায় হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক

9

এক বোন স্বাক্ষর না দিয়ে ব্ল্যাকমেল করছে

10

কুষ্টিয়ায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, আক্রান্ত ২৮

11

কুষ্টিয়ায় মজুরি বাড়ানোর দাবিতে বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ

12

দিনাজপুরে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৮৪ জনের নাম

13

কুষ্টিয়ায় বিচার বিভাগীয় কর্মচারীদের বিক্ষোভ

14

সেঞ্চুরি করা অশ্বিনের কথায় কি বাংলাদেশের ব্যাটসম্যানরা ভয় পা

15

কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ বিদেশি চকলেট বাজি উদ্ধার

16

কুষ্টিয়া হাটশ হরিপুরে ইউনিয়নে এক প্রতিবন্দী গৃহবধু ধর্ষনের

17

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

18

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

19

বিক্রি হয়েছে ৫৬ মণের সেই ‘কালো মানিক’, খাওয়ানো হবে এতিমদের

20