Sattokhobor News
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড

কুষ্টিয়ার ভেড়ামারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া মন্ডলপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া মন্ডলপাড়ার বাসিন্দা মো. লালুর ছেলে মো. রাজন (২২) এবং মৃত অতুল মন্ডলের ছেলে মো. মনিরুল (৩৫)।
অভিযানকালে তাদের কাছ থেকে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ‘খ’ সার্কেল, কুষ্টিয়ার পক্ষ থেকে উপরিদর্শক মো. ইকবাল হোসেন প্রসিকিউশন পরিচালনা করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মনিরা আকতার মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই আসামিকে দণ্ড দেন।
রায়ে মো. রাজনকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং মো. মনিরুলকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বারহাট্টা উপজেলার সাবেক চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

1

যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন রাখতে চা

2

ভেড়ামারায় ছাত্রদল নেতাসহ গুলিবিদ্ধ তিন

3

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

4

পদ্মায় নিখোঁজের ৩৫ ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

5

কুষ্টিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, হাসপাতালে ভর

6

কৃষক বাঁচলে দেশের মানুষ ভালো থাকবে: প্রধানমন্ত্রী

7

বন্ধ হওয়া সেতুর টোল চালু করতে গিয়ে ছাত্র-জনতার বিক্ষোভের মুখ

8

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে হাসপাতালে ভর্তি ২৮

9

শেখ হাসিনার বিরুদ্ধে চিফ প্রসিকিউর কার্যালয়ে আরও একটি অভিযোগ

10

ফেসবুক কি সত্যিই পোস্টের রিচ কমিয়ে দেয়

11

ওয়েসিস ফিরছে, পুরোনো জাদু ফিরবে কি

12

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

13

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

14

তুরস্কের মধ্যস্ততায় কমছে ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা

15

সুপ্রিম কোর্টে সেবা পেতে অসুবিধা হলে সরাসরি ফোন করা যাবে

16

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

17

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

18

৬ ঘণ্টারও কম সময়ে ফের স্বর্ণের দামে বড় লাফ

19

কুষ্টিয়ায় ১২ টন খোলা চিনি জব্দ, আটক ৪

20