Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

কারা পেলেন জাতীয় কারা পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার

সিনেমার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার' ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে ২০২৩ সালে ২৮টি ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য ৩০ জন শিল্পী ও কুশলীকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। 

এবারের আসরে চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান আজীবন সম্মাননা যৌথভাবে পাচ্ছেন প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং বরেণ্য চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু। বছরের শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে কেএম হালিমুজ্জামান (খন্দকার সুমন) প্রযোজিত সিনেমা ‘সাঁতাও’। একই সিনেমার জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালকের পুরস্কারও জিতেছেন খন্দকার সুমন।

প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করেছেন অভিনেতা আফরান নিশো। ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন। অন্যদিকে ‘সাঁতাও’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন আইনুন পুতুল।

পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার সম্মাননা পাচ্ছেন মনির আহমেদ শাকিল (সুড়ঙ্গ) এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন নাজিয়া হক অর্ষা (ওরা সাতজন)। শ্রেষ্ঠ খলচরিত্রে আশীষ খন্দকার (অ্যাডভেঞ্চার অব সুন্দরবন) এবং শ্রেষ্ঠ কৌতুক চরিত্রে শহীদুজ্জামান সেলিম (সুড়ঙ্গ) জয়ী হয়েছেন। শিশুশিল্পী শাখায় শ্রেষ্ঠ হয়েছেন মো. লিয়ন এবং বিশেষ পুরস্কার পাচ্ছেন আরিফ হাসান আনাইরা খান (উভয়ই ‘আম কাঁঠালের ছুটি’ সিনেমার জন্য)।

এ ছাড়া সংগীতে একক প্রাধান্য দেখিয়েছে ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’। 'ও প্রিয়তমা' গানের জন্য বালাম শ্রেষ্ঠ গায়ক হয়েছেন এবং ‘সুড়ঙ্গ’ সিনেমার জন্য অবন্তী দেব সিঁথি শ্রেষ্ঠ গায়িকা নির্বাচিত হয়েছেন। 

'ঈশ্বর' গানের জন্য শ্রেষ্ঠ গীতিকার হিসেবে সোমেশ্বর অলি এবং সুরকার হিসেবে প্রিন্স মাহমুদ পুরস্কৃত হয়েছেন। শ্রেষ্ঠ সংগীত পরিচালক হয়েছেন ইমন চৌধুরী (অ্যাডভেঞ্চার অব সুন্দরবন)।

সেরা কাহিনিকার হিসেবে ফারুক হোসেন (প্রিয়তমা), চিত্রনাট্যকার হিসেবে নিয়ামুল মুক্তা (রক্তজবা) এবং শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে যৌথভাবে রায়হান রাফী ও সৈয়দ নাজিম উদ দৌলা (সুড়ঙ্গ) নির্বাচিত হয়েছেন। এ ছাড়া শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ‘মরিয়ম’ ও  প্রামাণ্য চলচ্চিত্র হিসেবে ‘লীলাবতী নাগ: দ্য রেবেল’ রাষ্ট্রীয় এই স্বীকৃতি পেয়েছে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির যেসব প্রার্থীদের সুখবর দিলেন আদালত

1

পৃথক হত্যা মামলায় আনিসুল, সালমান, দীপু মনি, পলক ও মোজাম্মেলক

2

নারায়ণগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার

3

নর্থ সাউথ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য হলেন আবদুর রব খা

4

কচুরিপানার নিচে লুকিয়েও শেষ রক্ষা হলো না ৭ ডাকাতের

5

এক বোন স্বাক্ষর না দিয়ে ব্ল্যাকমেল করছে

6

রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

7

বিএনপি নেতার অফিস লক্ষ্য করে গুলি-ককটেল বিস্ফোরণ

8

দিনদিন জনপ্রিয় হয়ে উঠেছে ‘মাংস সমিতি’

9

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

10

চেয়ারম্যান পদ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

11

কুষ্টিয়া সীমান্তে অভিযানে ভারতীয় মাদকসহ চোরাচালান পণ্য উদ্ধা

12

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে উত্তরা থেকে

13

ভেড়ামারায় ছাত্রদল নেতাসহ গুলিবিদ্ধ তিন

14

পার্কে একসঙ্গে বিষপান, হাসপাতালে ভর্তি পর/কীয়া প্রেমিক যুগল

15

শেখ হাসিনার বিরুদ্ধে চিফ প্রসিকিউর কার্যালয়ে আরও একটি অভিযোগ

16

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

17

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

18

কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম বিকৃতিকারী সেই ভন্ডপীর শামীম রেজার আ

19

টঙ্গীতে বাবা ও ছেলের হাত-পায়ের রগ কেটে হত্যা

20