Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম বিকৃতিকারী সেই ভন্ডপীর শামীম রেজার আস্তানায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ!

কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম বিকৃতিকারী সেই ভন্ডপীর শামীম রেজার আস্তানায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ! 
১১ এপ্রিল ২০২৬।। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে ধর্ম বিকৃতির অভিযোগে এক কথিত পীরের আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় কথিত পীর শামীম (জাহাঙ্গীর) ও তার অনুসারীদের বেধড়ক মারধর করা হয়।
শনিবার (১১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে পুলিশ প্রশাসনের উপস্থিতিতেই এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শামীম রেজা (জাহাঙ্গীর) স্থানীয়ভাবে ‘ভণ্ডপীর’ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ধর্মবিরোধী কথাবার্তা বলার অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, শামীম রেজার ইসলামবিরোধী বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসীর ধর্মপ্রাণ মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।

স্থানীয়দের দাবি, তিনি প্রকাশ্যে পবিত্র কোরআন সম্পর্কে অবমাননাকর মন্তব্যও করেছেন, যা ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত হেনেছে।

শনিবার সকালে তার কর্মকাণ্ড নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের আগেই ক্ষুব্ধ এলাকাবাসী তার আস্তানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

জানা যায়, ফিলিপনগর গ্রামের মৃত জেছের আলী মাস্টারের ছেলে শামীম রেজা ঢাকায় মাস্টার্স সম্পন্ন করে দীর্ঘদিন শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। পরবর্তীতে এলাকায় ফিরে এসে একটি আস্তানা গড়ে তোলেন এবং ধীরে ধীরে বিতর্কিত ধর্মীয় কার্যক্রম শুরু করেন।

উল্লেখ্য, এর আগেও ২০২১ সালের মে মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে কুষ্টিয়া ম্যাজিষ্ট্রট আদালতে মামলা হয়। হক্কানী দরবারের পরিচালক খালিদ হাসান সিপাহী বাদী হয়ে ভন্ডপীর শামীম রেজার বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর সে গ্রেপ্তার হয়।
সে সময় পুলিশ ঢাক ঢোল পিটিয়ে লাশ দাফনকারী শামীমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
বিগত সরকারের সময়ে বাদীর পক্ষে এক দলীয়  আইনজীবীর কারণে মামলাটি বাধাগ্রস্ত হলেও 
 দীর্ঘদিন কারাভোগের পর শামীম আদালত থেকে মুক্তি পায়। এরপরও সে এলাকায় এসে পুনরায় একই ধরনের কর্মকাণ্ড শুরু করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা তারা দেখেছেন। ভিডিওটি পুরোনো বলে ধারণা করা হচ্ছে। ভিডিওটি দেখে ধর্মপ্রাণ মুসল্লি ও বিক্ষুব্ধ এলাকাবাসী তার আস্তানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। এমন কর্মকাণ্ড চলছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসীর দাবি, সমাজে ধর্মীয় শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার বিরুদ্ধে চিফ প্রসিকিউর কার্যালয়ে আরও একটি অভিযোগ

1

বর্ণাঢ্য আয়োজনে ময়মনসিংহে যুগান্তরের বর্ষপূর্তি উদযাপন

2

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: এক জেলের লাশ উদ্ধার, নিখোঁজ আরও ৩

3

মেট্রােরেলে খুব সকালে যাত্রী কম, রাতে ভিড় থাকলেও চলাচল থেমে

4

কুষ্টিয়ায় হাম উপসর্গে শিশুর মৃত্যু

5

কুষ্টিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, হাসপাতালে ভর

6

অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা

7

কুষ্টিয়ায় ভ্যানের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

8

প্রথম রোজায় ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

9

জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬

10

কুষ্টিয়া মিরপুরে অভিজান চালিয়ে ৭,৫৫০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট

11

কুষ্টিয়ার শামীম হত্যা : রাজশাহী থেকে রাজীব মিস্ত্রি গ্রেফতা

12

কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি শিশুর মৃত্যু

13

আসুন, পচা অতীত নিয়ে চর্চা না করে ঐক্যবদ্ধভাবে এগোনোর রূপরেখা

14

দৌলতপুর সীমান্তে তিনটি ককটেলসহ এক ব্যক্তি আটক

15

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

16

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে নাটোরে মহাসড়কে শ্রেণিকক্ষের বেঞ্চ

17

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

18

কুষ্টিয়ায় ৩৪ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার করেছে

19

হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

20