Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাসপাতালের কোয়ার্টারে মুরগির খামার, দুর্গন্ধে নাকাল রোগী-পথচারী

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতালের আবাসিক ভবনের ছাদটি একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক মুরগির খামার। আর এতেই দুর্গন্ধে হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনদের পথ চলতে হচ্ছে নাকে রুমাল দিয়ে।

হাসপাতালের আয়া পলি খাতুনের গড়ে তোলা এই খামারের বিষ্ঠার দুর্গন্ধে নাভিশ্বাস উঠেছে প্রসূতি বিভাগ থেকে শুরু করে বহির্বিভাগের রোগীদের।

সরেজমিনে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় গিয়ে দেখা যায় এক অদ্ভুত চিত্র। হাসপাতালের মূল ভবনের ঠিক ৩০ মিটার দূরত্বেই আবাসিক কোয়ার্টার। হাসপাতালে গাইনি বিভাগ, অপারেশন থিয়েটার এবং প্রসূতি মায়েরা চিকিৎসাধীন। ঠিক তার পাশেই মাথা তুলে দাঁড়িয়ে আছে সেই খামার। একটু বাতাস হলেই ছাদ থেকে ভেসে আসছে মুরগির বিষ্ঠার তীব্র দুর্গন্ধ। এই উৎকট গন্ধে হাসপাতালের ওয়ার্ড ও কেবিনে থাকা রোগীরা আরও অসুস্থ বোধ করছেন।

ছেলের চিকিৎসার জন্য আসা আফসানা আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, ছেলে পানি খেতে চেয়েছিল বলে কোয়ার্টারের সামনের টিউবওয়েলে গিয়েছিলাম। সেখানে দম বন্ধ হওয়ার মতো অবস্থা! হাসপাতালের ভেতরে এমন খামার হয় কী করে? কর্তৃপক্ষ কি কিছুই দেখে না?

রাস্তা দিয়ে হেঁটে যাওয়া বৃদ্ধ পথচারী আব্দুস ছাত্তার আক্ষেপ করে বলেন, এমনিতেই শ্বাসকষ্টে ভুগছি। এই রাস্তা দিয়ে এখন চলাচল করা যায় না গন্ধে। যেখানে রোগ সারার কথা, সেখানে রোগের কারখানা বানানো হয়েছে। এটা চরম দুঃখজনক।

খামারের মালিক হাসপাতালের আয়া পলি খাতুন বিষয়টি স্বীকার করে জানান, এক মাস হলো খামারটি করেছি। একটু বৃষ্টি হয়েছে, তাই গন্ধ হচ্ছে। তাছাড়া গন্ধ হয় না।

তিনি বলেন, খামারে তিন শতাধিক ব্রয়লার মুরগি রয়েছে। এখন ২১ দিন বয়স হয়েছে। আজকেই এখান থেকে মুরগিগুলো সরিয়ে ফেলবো।

মুরগির খামারটির ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানেন কি না প্রশ্ন করা হলে তিনি বলেন, স্যার খামারের বিষয়ে জানেন, আমি তাকে খামারে মুরগি তোলার ব্যাপারে জানিয়েছিলাম।

এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আক্তার বলেন, ওই কোয়ার্টার এক সময় মাদকাসক্তদের আড্ডাখানায় পরিণত হয়েছি। তাই আমার আগের কর্মকর্তা পলি খাতুনকে ওখানে থাকতে দিয়েছিলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির যেসব প্রার্থীদের সুখবর দিলেন আদালত

1

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

2

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

3

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

4

কুষ্টিয়া থেকে অপহৃত তিন শিশু ঢাকায় উদ্ধার, গ্রেফতার ২

5

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

6

‘কে এই হাসান’কে থামিয়ে অশ্বিন-জাদেজা ঝড়

7

কোনো মামু খালুকে ছাড় দিয়ে কথা বলবো না: জামায়াত আমির

8

কুতুবদিয়ায় প্রেমিকের বিয়ের আসরে বিষ পানে প্রেমিকার মৃত্যু

9

ফেসবুক কি সত্যিই পোস্টের রিচ কমিয়ে দেয়

10

বন্ধ হওয়া সেতুর টোল চালু করতে গিয়ে ছাত্র-জনতার বিক্ষোভের মুখ

11

কুষ্টিয়ায় পিএসসির চলমান সংস্কার কার্যক্রম শীর্ষক দিনব্যাপী

12

ভ্যান চালিয়ে পাঁচ সদস্যের সংসার চালাচ্ছেন ১০ বছরের জুনায়েদ

13

স্কুল থেকে ছাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধারের ঘটনায় ধর্ষণ মামলা

14

কুষ্টিয়ায় পীর শামীম হত্যা, মামলা করতে আগ্রহী নয় পরিবার

15

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

16

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষে নিহত

17

দর্শক নাটকে মন খারাপের গল্প দেখতে পছন্দ করেন

18

দিনাজপুরে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৮৪ জনের নাম

19

কুষ্টিয়ায় বিলাসবহুল এডুকেয়ার আইডিয়াল স্কুলের আবাসিকে শিক্ষার

20