Sattokhobor News
প্রকাশ : Oct 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়া সীমান্তে ২৩ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার

কুষ্টিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক অভিযানে ২৩ লাখ ৫৫ হাজার ২৫০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়েছে।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (৭ অক্টোবর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাজিপুর সর্দারপাড়া নামক স্থানে অভিযান চালায় বিজিবির একটি দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৮ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

একই দিন সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মাঠপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে পাঁচ বোতল মদ ও এক হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ছাড়া বুধবার দিবাগত রাত ২টার দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পাকুড়িয়া নামক স্থানে অভিযান চালিয়ে ৫৭ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে চল্লিশপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার খবির নামের এক ব্যক্তির জমির কাছে অভিযান চালিয়ে ৯৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১৬৫টি চকলেট বাজি ও ২৩৫ প্যাকেট বিড়ি উদ্ধার করা হয়।

এ ছাড়া একই দিন ভোরের দিকে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রিফুজিপাড়া মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ১৯ বোতল মদ ও পাঁচ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, এসব অভিযানে উদ্ধার করা মালামালের আনুমানিক সিজার মূল্য ২৩ লাখ ৫৫ হাজার ২৫০ টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সীমান্তে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াটসঅ্যাপে মেটা এআই চ্যাটবটের কণ্ঠস্বর পরিবর্তন করে কথা বল

1

‘ভারতকে হারিয়ে সবাই মজা পায়, মজা নিতে দিন’

2

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

3

পুশ ইনের আড়ালে মানবপাচারের চেষ্টা, সীমান্তে সতর্ক বিজিবি-জনত

4

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে হাসপাতালে ভর্তি ২৮

5

মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের কমিটি গঠন

6

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

7

মেহেরপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

8

কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ ‘৪০ বাহিনী’র শীর্ষ সন্ত্রাসী শিহাব

9

ঘরে ফিরলেন সোহেল, ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘো

10

একজন মুক্তিযোদ্ধাকে ভাড়া করে নিজেদের স্বাধীনতার পক্ষে দেখাতে

11

টেস্ট পরীক্ষায় বহিষ্কারের জেরে বিদ্যালয়ে বোমা হামলার অভিযোগ

12

কুষ্টিয়ায় পিএসসির চলমান সংস্কার কার্যক্রম শীর্ষক দিনব্যাপী

13

বিদ্যুৎকর্মীর সাথে ইউএনও’র অসৌজন্যমূলক ব্যবহারের অভিযোগ, বিদ

14

কারা পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার

15

কুষ্টিয়ায় কলেজ শিক্ষককে হাতুড়ি-রড দিয়ে পিটিয়ে জখম

16

বিএনপির যেসব প্রার্থীদের সুখবর দিলেন আদালত

17

দেশে ৪ মে পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে

18

বিএনপির অভিপ্রায়ে সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ অনুষ

19

শামীম মোল্লা হত্যা মামলার এজাহারে আসামিদের ক্রম বদল, তদন্তে

20