Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া জেলায় পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। তিনি কল্যাণ সভায় উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সভায় বিগত মাসের কল্যাণ সভায় গৃহীত প্রস্তাবসমূহ অনুমোদনক্রমে বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরা হয়। একই সঙ্গে জেলা পুলিশের সকল থানা-ফাঁড়ি ও অন্যান্য ইউনিটে কর্মরত সদস্যদের বিভিন্ন সমস্যা, তার সমাধান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

এ সময় পুলিশ সুপার জানুয়ারি ২০২৬ মাসে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ তিনটি ক্যাটাগরিতে মোট ১৬ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেন। ক্যাটাগরিগুলো হলো—শ্রেষ্ঠ এসআই/সার্জেন্ট/টিএসআই/এএসআই, সেরা ওয়ারেন্ট তামিলকারী অফিসার এবং চৌকস কনস্টেবল।

এছাড়া সভার শেষাংশে কুষ্টিয়া জেলা থেকে সদ্য অবসর গ্রহণকারী চারজন পুলিশ সদস্যকে সম্মাননা ও শুভেচ্ছা জানানো হয়। 

কল্যাণ সভা শেষে বেলা ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদের সঞ্চালনায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। 

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেন, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ, সকল থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তাবৃন্দ, ডিআইও-১ (ডিএসবি), ওসি (এমটি), পুলিশ পরিদর্শক (শহর ও যান), আরআই কুষ্টিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামলায় আসামি শিবিরের সাবেক জেলা সভাপতি ও জামায়াত কর্মী

1

মেহেরপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

2

কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার মাদ

3

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে নাটোরে মহাসড়কে শ্রেণিকক্ষের বেঞ্চ

4

কুষ্টিয়ায় এবার মাজারের খাদেমের ওপর হামলা

5

সব ধরনের জ্বালানি তেলের দাম কমল

6

বিদ্যুৎকর্মীর সাথে ইউএনও’র অসৌজন্যমূলক ব্যবহারের অভিযোগ, বিদ

7

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

8

শুরু থেকেই ছাত্র-জনতার বিপ্লবকে ধূলিসাৎ করতে প্রতিবিপ্লবের চ

9

কুষ্টিয়ায় ৩৪ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার করেছে

10

বঙ্গবন্ধু স্যাটেলাইটে বছরে ৬৬ কোটি টাকা লোকসান

11

কুষ্টিয়া টিটিসিতে প্রত্যাগত অভিবাসীদের সনদ বিতরণ

12

ভারতকে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

13

কুষ্টিয়া হাটশ হরিপুরে ইউনিয়নে এক প্রতিবন্দী গৃহবধু ধর্ষনের

14

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

15

কুষ্টিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ টাপেন্

16

চাঁপাইনবাবগঞ্জে হাম উপসর্গে একদিনে সর্বোচ্চ ৫০ শিশু ভর্তি

17

শিশুদের খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, হাতুড়ির আঘাতে অভ

18

কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারা

19

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

20