Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

কামরুলের হাসপাতালে চাঁদাবাজির মামলায় চার আসামি ৪ দিনের রিমান্ডে

রাজধানীর শ্যামলীতে কিডনি চিকিৎসক কামরুল ইসলামের প্রতিষ্ঠিত সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে করা মামলায় গ্রেফতার চার আসামির চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৩ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডপ্রাপ্তরা হলেন—ফারুক হোসেন সুমন (৪২), লিটন মিয়া (৩৮), ফালান মিয়া (৪২) ও মো. রুবে (৪২)।

অভিযোগে বলা হয়, গত ১০ এপ্রিল সকাল আনুমানিক ৮টার দিকে মঈন উদ্দিনসহ অজ্ঞাতনামা ৭-৮ জন বাদীর বাসায় গিয়ে তার স্ত্রীর কাছে তাৎক্ষণিকভাবে পাঁচ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে তারা হুমকি ও উশৃঙ্খল আচরণ শুরু করেন। পরিস্থিতি খারাপের আশঙ্কায় বাদী তার ভাইকে ডেকে নেন।

পরে অভিযুক্তরা আরও লোকজন জড়ো করে প্রায় ৫০-৬০ জনের একটি দল নিয়ে সিকেডি হাসপাতালের সামনে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা স্লোগান দেয়, গালাগালি করে এবং হাসপাতালের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা চালায়। এমনকি হাসপাতালের মালিককে উদ্দেশ্য করে হুমকিসূচক স্লোগানও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলার মূল আসামি মঈন উদ্দিন এখনো পলাতক রয়েছেন।

তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, গ্রেফতার আসামিরা জিজ্ঞাসাবাদে অসংলগ্ন তথ্য দিচ্ছেন এবং ঘটনার প্রকৃত তথ্য গোপন করছেন। মামলার মূল রহস্য উদঘাটন, পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের তথ্য সংগ্রহের জন্য তাদের রিমান্ডে নেওয়া জরুরি।

আদালত শুনানি শেষে আসামিদের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

শল্যচিকিৎসক কামরুল ইসলাম সীমিত খরচে কিডনি প্রতিস্থাপন করেন। করোনা মহামারির সময় সরকারি-বেসরকারি হাসপাতালে যখন অস্ত্রোপচার প্রায় বন্ধ ছিল তখনো তিনি কিডনি প্রতিস্থাপন বন্ধ রাখেননি। তিনি এ পর্যন্ত হাজারের বেশি রোগীর কিডনি প্রতিস্থাপন করেছেন।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

1

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

2

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

3

শুরু থেকেই ছাত্র-জনতার বিপ্লবকে ধূলিসাৎ করতে প্রতিবিপ্লবের চ

4

কুষ্টিয়ায় ৩৪ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার করেছে

5

১২ ফেব্রুয়ারি ভাগ্য পরিবর্তনের দিন, ৫ আগস্টের মতো ভোটকেন্দ্র

6

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু

7

কবর খুঁড়ে পীর শামিমের দেহাবশেষ নিয়ে টানাটানি, আবারো কবরস্থান

8

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম ৫ দিনের রিমান্ডে

9

মামলায় আসামি শিবিরের সাবেক জেলা সভাপতি ও জামায়াত কর্মী

10

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

11

বারহাট্টা উপজেলার সাবেক চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

12

অনিয়ম-নৈরাজ্য রোধে জাতীয় স্বাস্থ্য সার্ভিস কমিশন গঠনের দাবি

13

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

14

সেঞ্চুরি করা অশ্বিনের কথায় কি বাংলাদেশের ব্যাটসম্যানরা ভয় পা

15

কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

16

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

17

সোমবার থেকে শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, ছেঁউড়িয়ায় বাড়ছে ভক্তদ

18

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

19

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

20