• 04:17:12 PM | Friday, April 17, 2026
Bongosoft Ltd.

রামেকে ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে তিন শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৩


FavIcon
Daily Satto Khobor
নিউজ প্রকাশের তারিখ : Apr 8, 2026 ইং
ছবির ক্যাপশন: রামেকে ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে তিন শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৩
ছবি: রামেকে ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে তিন শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৩
Share:

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০ জন। বর্তমানে হাসপাতালটিতে হামের লক্ষণ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৩৩ জন রোগী। আর শুরু থেকে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫২ জনে। এতে করে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, গত ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু হয়েছে। সাসপেক্টেড হামে আক্রান্ত হয়ে নতুন করে ২৩ জন রোগী ভর্তি হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিভাবকদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।