• 04:50:37 PM | Thursday, March 19, 2026
Bongosoft Ltd.

জয়পুরহাটের কৃতি সন্তান জাহেদুল আলম হিটো প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার এপিএস


FavIcon
Daily Satto Khobor
নিউজ প্রকাশের তারিখ : Mar 16, 2026 ইং
ছবির ক্যাপশন: জয়পুরহাটের কৃতি সন্তান জাহেদুল আলম হিটো প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার এপিএস
ছবি: জয়পুরহাটের কৃতি সন্তান জাহেদুল আলম হিটো প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার এপিএস
Share:

জয়পুরহাট জেলার জামালগঞ্জের কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জাহেদুল আলম হিটো প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা রুহুল কবির রিজভী এর এপিএস (অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি) হিসেবে নিয়োগ পেয়েছেন।

তার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাপ্তির খবরে জয়পুরহাটসহ বিভিন্ন মহলে আনন্দ ও সন্তোষ প্রকাশ করা হয়েছে। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীরা তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

জাহেদুল আলম হিটো ছাত্রজীবন থেকেই রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। ছাত্ররাজনীতিতে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গেও জড়িত রয়েছেন। সংগঠনের বিভিন্ন পর্যায়ে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।

রাজনৈতিক অঙ্গনে তিনি একজন সৎ, বিনয়ী ও কর্মীবান্ধব সংগঠক হিসেবে পরিচিত। ব্যক্তিগত জীবনে অত্যন্ত নিরহংকার ও সাদামাটা স্বভাবের মানুষ হিসেবে তিনি নেতাকর্মীদের কাছে বিশেষভাবে প্রিয়। তার এই গুণাবলি এবং সাংগঠনিক দক্ষতার কারণেই কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা অর্জন করতে পেরেছেন বলে নেতাকর্মীরা মনে করছেন।

তার এ নিয়োগে জয়পুরহাট জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন করে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, তিনি নতুন দায়িত্বে থেকে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করে দল ও দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

এদিকে জাহেদুল আলম হিটোর এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাপ্তিতে তার বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা আনন্দ প্রকাশ করে তার সার্বিক সফলতা ও সুস্বাস্থ্য কামনায় সকলের কাছে দোয়া