• 03:25:09 PM | Thursday, March 19, 2026
Bongosoft Ltd.

কুষ্টিয়ায় ভেজাল গুড় জব্দ, লাখ টাকা জরিমানা


FavIcon
Daily Satto Khobor
নিউজ প্রকাশের তারিখ : Mar 17, 2026 ইং
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় ভেজাল গুড় জব্দ, লাখ টাকা জরিমানা
ছবি: কুষ্টিয়ায় ভেজাল গুড় জব্দ, লাখ টাকা জরিমানা
Share:

কুষ্টিয়ার খোকসাতে চিনি ও ক্ষতিকর কেমিকেল মিশিয়ে ভেজাল গুড় তৈরির অপরাধে এক কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ৫৬৮টিন ভেজাল গুড় জব্দ করা হয়। 

মঙ্গলবার ( ১৭ মার্চ) দুপুরে খোকসা পৌরসভা এলাকার কালিবাড়ী সড়কের নিত্ত গোপালের দোজালি গুড় তৈরির কারখানায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। পরে জব্দকৃত গুড় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জিম্মায় রেখে নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) তাসমিন জাহান। আদালত পরিচালনায় সহযোগীতা করেছেন থানা পুলিশ। 

এ তথ্য নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বলেন, চিনি ও অন্যান্য ক্ষতিকর উপাদান দিয়ে ভেজাল গুড় তৈরির অপরাধে এক কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ৫৬৮ টিন ভেজাল গুড় জব্দ করা হয়েছে।

এবং জব্দকৃত গুড়ের নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে।