• 02:53:52 PM | Friday, April 17, 2026
Bongosoft Ltd.

গ্যাস বেলুন আটকে ১৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল


FavIcon
Daily Satto Khobor
নিউজ প্রকাশের তারিখ : Apr 14, 2026 ইং
ছবির ক্যাপশন: মেট্রোরেল স্টেশনে যাত্রীদের অপেক্ষা
ছবি: মেট্রোরেল স্টেশনে যাত্রীদের অপেক্ষা
Share:

রাজধানীর কারওয়ান বাজারে বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন আটকে যাওয়ায় মেট্রোরেল চলাচল বিঘ্নিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টা ৫৫ মিনিটে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ১টা ১০ মিনিট পর্যন্ত প্রায় ১৫ মিনিট মেট্রো বন্ধ ছিল। পরে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ত্রুটি সমাধান করলে পুনরায় চলাচল শুরু হয়।

ডিএমটিসিএলের পরিচালক এ কে এম খায়রুল আলম বলেন, ‘বেলুনের কারণে প্রায় ১৫ মিনিট বন্ধ ছিল। সঙ্গে সঙ্গে ঠিক করা হয়েছে। নাগরিকরা সচেতন হচ্ছেন না। এতে করে যাত্রীদের ভোগান্তি হচ্ছে।’